আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তহশিলদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

তহশিলদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটের কানাইঘাট সদর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সামছুল ইসলামের বিরুদ্ধে ভূমি উন্নয়ন করের নামে অতিরিক্ত লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার (৬ ডিসেম্বর) উপজেলার লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়নের ভালুকমারা গ্রামের মৃত সামছুল হকের পুত্র আব্দুর রহিম এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর আব্দুর রহিম তার পারিবারিক সম্পত্তির ৭টি খতিয়ানে ভুমি উন্নয়ন কর পরিশোধ করতে ইউনিয়ন ভুমি অফিসে যান। এ সময় ভূমি উপ-সহকারী কর্মকর্তা সামছুল ইসলাম ৭ খতিয়ানের পর্চাগুলো দেখে ২ লক্ষ ৩৫ হাজার টাকা পরিশোধের কথা বলেন। এতে ভুমি উপ-সহকারী কর্মকর্তার কথা মতো আব্দুর রহিম ঐদিন ২ লক্ষ টাকা পরিশোধ করেন আর বাকি ৩৫ হাজার টাকা ১৩ নভেম্বর পরিশোধ করে ভুমি উন্নয়ন করের রশিদ নেয়ার জন্য বলা হয়। এরপর ১৩ নভেম্বর আব্দুর রহিম আরো ৩৫ হাজার টাকা পরিশোধ করে ভুমি উন্নয়ন করের রশিদ হাতে নিয়ে দেখতে পান ৭টি খতিয়ানে আলাদা আলাদা রশিদে ৯৬ হাজার ৬৪ টাকা পরিশোধ দেখানো হয়েছে। অবশিষ্ট ১ লক্ষ ৩৯ হাজার টাকা ভুমি উপ-সহকারী কর্মকর্তা সামছুল ইসলাম তার পকেটে নিয়েছেন। টাকাগুলো নেয়ার উপযুক্ত প্রমাণ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আব্দুর রহিমের মোবাইল ফোনে ধারণকৃত এসংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে জানতে তহশিলদার সামছুল ইসলামের মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে ভূমি অফিস সূত্রে জানা যায়, আব্দুর রহিমের কাছ থেকে অর্থ আত্মসাতের দু’দিন পর তহশিলদার সামছুল ইসলাম অবসরে চলে যান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত