আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বঙ্গবন্ধুর আদর্শে কাজ করতে চাই: জয়া সেনগুপ্তা

বঙ্গবন্ধুর আদর্শে কাজ করতে চাই: জয়া সেনগুপ্তা

এই মাসে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড বিজয় অর্জনের মাস। প্রথমেই পৃথিবীর শ্রেষ্ঠ বঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এই বিজয় চিনিয়ে এনেছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আপনাদের অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এবং উনার অনুমতি নিয়েই নির্বাচনে এসেছি। উনি বলেছেন নির্বাচনকে উৎসবমুখর করার জন্য স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। আপনি নির্বাচন করেন। যদি কোনো ধরনের সমস্যা হয় অভিযোগ করলে নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নিবেন।

 

বুধবার (৬ ডিসেম্বর) বিকালে শাল্লা উপজেলা আওয়ামী লীগের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা এ কথা বলেন। শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রান্টু লাল দাসের সঞ্চলানায় সভাটি অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, আমি আপনাদের সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী, আমি প্রধানমন্ত্রীর নির্দেশনায় নির্বাচনে এসেছি। অনেকেই বলে আমরা নাকি বিদ্রোহী প্রার্থী? আমরা বিদ্রোহী নই, নৌকার বিরুদ্ধেও নই। নৌকার বিরুদ্ধে যারা অপরাজনীতি করে আমরা তাদের বিরুদ্ধে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও সপক্ষের শক্তি। বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার প্রতি নিবেদিত হয়ে উনার হাতকে শক্তিশালী করে এই দেশের উন্নয়নে অংশীদার হতে চাই।

প্রস্তুতিমূলক সভায় আরও বক্তব্য দেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট অবনি মোহন দাস, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ্দৌল্লা, শাল্লা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গণি মিয়া, কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরণ চৌধুরী, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নওশের মনির, বাহাড়া ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্ধু দাস, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, কৃষক লীগের আহ্বায়ক রঞ্জিত দাস, যুবলীগের সাবেক আহ্বায়ক তকবীর হোসেন, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, আটগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি আমির হামজা, ছাত্রলীগ নেতা বিপ্লব তালুকদার শ্রীভাসসহ অনেকে।

সভায় আরও উপস্থিত ছিলেন দিরাই ও শাল্লার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাসহ সাধারণ মানুষ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত