আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিজস্ব মেধা ও যোগ্যতা থাকলে নিজেকে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো যায়:মেয়র

নিজস্ব মেধা ও যোগ্যতা থাকলে নিজেকে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো যায়:মেয়র

প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ইউনিসেফ ও শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কর্মশালায় উপস্থিত শিশুদের ধন্যবাদ জানিয়ে মেয়র আনোয়ারুজ্জামান বলেন,‘‘ইউনিসেফ ও বিডিনিউজ-এর এই উদ্যোগে আমি অত্যন্ত আনন্দিত। অনেকেই পড়াশোনা করেও সাংবাদিক হতে পারে না। তোমরা সাংবাদিকতায় না পড়েও এ সুযোগ পেয়েছ; তাই এই আয়োজনকে সাধুবাদ জানাই।’’

নিজস্ব মেধা ও যোগ্যতা থাকলে নিজেকে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো যায় দাবি করে মেয়র বলেন,‘‘তাই তোমাদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। তোমরাও নিজেদের সাংবাদিক হিসেবে গড়ে তুলতে পারবে। সিলেটে মেয়ে সাংবাদিকের সংখ্যা কম। কিন্তু আমরা চাই ছেলেদের সংখ্যা যত হবে মেয়েদের সংখ্যাও তত হোক। আমি মেয়র হিসেবে তোমাদের যেকোনো প্রয়োজনে আমি তোমাদের পাশে আছি ও সর্বোচ্চ সহযোগিতা করব। আমি চাই এই কর্মশালা থেকে আগামী দিনে ৮০ ভাগই বড় সাংবাদিক হয়ে গড়ে উঠবে।’’

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী শিশু সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন,‘‘কর্মশালার অংশগ্রহণকারী শিশুদের মনযোগ দিয়ে প্রশিক্ষণ শেষ করতে হবে। আমরা এ রকম সুযোগ কখনও পাইনি। আশা করি তোমরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সমৃদ্ধ করবে।’’

এই কর্মশালায় সিলেট শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী ২০ জন শিশু অংশ নিয়েছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল।

হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র’র সভাপতিত্বে ও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মো. নোমান মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- আজকের পত্রিকার প্রত্রিকার নিজস্ব প্রতিবেদক ইয়াহ্ইয়া মারুফ, সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সাংবাদিক মৃণাল কান্তি দাশ, ফটোসাংবাদিক শংকর দাশ, শিক্ষক সঞ্জয় দাশ, শিক্ষক গোলাম রব্বানী, ফটোসাংবাদিক রুহিন আহমেদ, পল্লব ভাট্টাচার্য্য, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক শিশু সাংবাদিক তামিম আহমেদ, মিহির এবং বর্তমান শিশু সাংবাদিক ছামি ও সিয়াম প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত