আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই : মোয়াজ্জেম হোসেন রতন

সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই : মোয়াজ্জেম হোসেন রতন

সুনামগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে তিনি আবারও সংসদ নির্বাচনে অংশ নিতে চান।

বুধবার (৭ ডিসেম্বর) রাত ৯টায় ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে নিজ বাসভবনের সামনে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন মোয়াজ্জেম হোসেন রতন।

আওয়ামী লীগ থেকে এবার সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রনজিত চন্দ্র সরকার। মোয়াজ্জেম হোসেন রতন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনে অংশ নেবেন কিনা তা অস্পষ্ট ছিল।

বুধবারের মতবিনিময় সভায় নির্বাচনে অংশ নেবার ঘোষণা দিলেন রতন। মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজ ও দূষণমূক্ত সমাজ আমাদের গড়ে উঠেছে। নৌকার বিরুদ্ধে নির্বাচন করার সাহস, যোগ্যতা, দক্ষতা আমার নাই। কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজ ও ধান্ধাবাজের বিরুদ্ধে লড়ার মতো যোগ্যতা, দক্ষতা, সাহস সবকিছুই আমার আছে। আগামীতে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজকে আরও ভাল রাখতে চাই বলে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

মতবিনিময় সভায় পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমানের পরিচালনায় ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন শাহ, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সহ-সভাপতি গোলাম ফরিদ খোকা, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, স্থানীয় মাওলানা শামীম আহমেদ, মধ্যনগর মৎস্যজীবী লীগের সভাপতি রুহুল আমীন খান, গাছতলা বাজারের ব্যবসায়ী রোকনুজ্জামান রোকন বক্তব্য দিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত