আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইনোভেটর বইপড়া উৎসবের উদ্বোধন

ইনোভেটর বইপড়া উৎসবের উদ্বোধন

সিলেটে উদ্বোধন হলো ‘জেলা পরিষদ, সিলেট- ইনোভেটর’ বইপড়া উৎসবের। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দিকী, এনডিসি, বলেছেন মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে বইপড়ুয়ারা।

তিনি শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধির আহবান জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশকে নির্মাণ করতে হবে সৃজনশীলতা এবং মননশীলতা দিয়ে। সেক্ষেত্রে, পড়ুয়াদেরই পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চায় তারুণ্যকে এগিয়ে আসার আহবান জানিয়ে বিভাগীয় কমিশনার আরও বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে ‘বিশ্বের বিস্ময়’ এ পরিণত করার জন্য বই নির্ভর সমাজের বিকল্প নেই।

তিনি বলেন, বই আমাদের জাগিয়ে রাখে,বইয়ের ক্ষমতা কখনো হারায় না। ‘উন্নত বাংলাদেশ’ এর স্বপ্নকে সার্থক করে তুলতে যে প্রজ্ঞাদীপ্ত প্রজন্মের প্রয়োজন বইপড়া উৎসব সেই প্রজন্মকে নির্মাণ করছে। আমাদের সবাইকে সেই নির্মাণযজ্ঞে এগিয়ে আসতে হবে।

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, বীরমুক্তিযোদ্ধা রূমা চক্রবর্তী এবং ইনোভেটরের প্রতিষ্ঠাতা ও মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ইনোভেটরের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।

গীতবিতান বাংলাদেশ’র পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরীর পরিচালনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।

তার আগে ইনোভেটরের প্রধান সমন্বয়ক প্রভাষক সুমন রায়, সমন্বয়ক আশরাফুল ইসলাম অনি, সুমিতা দাস এবং নিহাম মতিনের তত্বাবধানে নিবন্ধনকৃত শিক্ষার্থীরা রিপোর্টিং সম্পন্ন করে। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন ইনোভেটর সদস্য ঈশিতা ঘোষ চৌধুরী এবং নাফিসা কাওলিন সিগমা। আলোচনা অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা।

এ বছর মোট ৮ শ ৪ জন শিক্ষার্থী এ বইপড়া উৎসবে অংশ নিয়েছে। এর মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ৪৫০ জন শিক্ষার্থী পেয়েছে শওকত ওসমানের উপন্যাস ‘মুজিবনগরের সাবু’ এবং দশম থেকে দ্বাদশ শ্রেনীর ৩৫৪ জন শিক্ষার্থী পেয়েছে শাহরিয়ার কবিরের উপন্যাস ‘পুবের সূর্য’।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত