আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

পর্যটন বাণিজ্যে ধস

পর্যটন বাণিজ্যে ধস

প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ভূমি সিলেট। শীত, বর্ষা হেমন্ত সব মৌসুমেই নয়নকাড়া পর্যটকদের আনাগোনা হয় সিলেটের অনাচে-কানাচে। কক্সবাজারের পরেই সিলেটের সৌন্দর্য ভিন্ন মাত্রার। আর তা উপভোগ করতে প্রতিদিন অন্তত ৮-১০ হাজার লোকের সমাগম ঘটে শুধু সিলেট নগরীতেই। সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজারসহ ৩৬০ আউলিয়া এখানে শুয়ে আছেন। এখানকার ছোটবড় পাহাড়. টিলা, চা-বাগান, বনবনানী, হাওর, মাছ, শীতের পাখি নানা জীববৈচিত্র্য, বিছানাকান্দি, সাদা পাথরের মতো নয়নকাড়া পর্যটন স্পট দেখতে শীতে পর্যটক সমাগম ঘটে বেশি। আর এসব ঘিরে গত কয়েকদশকে সিলেটে পর্যটন কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যেও বেশ প্রশার লাভ করেছে। কিন্তু বিরোধীদলের হরতাল অবরোধের কারণে সব পর্যটন স্পট মৃয়মান।

 

যেখানে শীত মৌসুমে সিলেটের হোটেল-মোটেল গিজগিজ করত পর্যটকদের উপস্থিতিতে। সড়কের পাশে সন্ধ্যায় ‘চিতই পিঠা’ ও ‘ভাপা পিঠা’র দোকানগুলোতে যেখানে লাইন পড়তো—সেখানে অনেকটাই নিরবতা। প্রতি শীত মৌসুমে সিলেটের পর্যটন কেন্দ্রিক ব্যবসাগুলো চাঙ্গা হয়ে থাকলেও, এবার ভিন্ন চিত্র। ব্যবসায়ীরা শীতের আগমনীতে পর্যটকদের কেন্দ্র করে প্রস্তুতি নিলেও আশায় গুড়েবালি।

এদিকে সিলেটের পাহাড়ি এলাকায় শীত নামার সঙ্গে সঙ্গে বিছানাকান্দি ও সাদা পাথর এলাকায় পাহাড়ি পানির প্রবাহ কমে গেলেও হিমশীতল পানির স্পর্শ আনন্দ দেয় । আসাম-মেঘালয় থেকে নেমে আসা ঝর্ণার কল কল শব্দও হ্রাস পেলে মেঘহীন আকাশে এর সৌন্দর্য আরো স্পষ্ট। কিন্তু উপভোগের লোক নেই। সুনসান নিরবতা।

পর্যটন এলাকার বাসিন্দারা বলেন, ‘বিগত বছর মরণব্যাধি করোনা। তার পর ভয়াবহ বন্যায় বিশেষ করে পর্যটন কেন্দ্রিক ব্যবসায় যে থাবা পড়ে, তা কাটিয়ে উঠতে না উঠতেই এখন হরতাল, অবরোধ আমাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে,’ এই মন্তব্য করে একাধিক ব্যবসায়ী বলেন, ‘আমরা লাখ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করে এখন অন্ধকার দেখছি। ব্যাংক ঋণ শোধ করব কীভাবে সেই চিন্তায় ঘুম হয় না।’

‘যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে এখনে পর্যটন কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য আজও সেভাবে গড়ে উঠছে না। সঠিক উদ্যোগ নিলে বছরে এখানে হাজার কোটি টাকার ব্যবসা-বাণিজ্যের সুযোগ রয়েছে,’ বলেন, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ। বিভিন্ন সময় সরকারি ছুটি উপভোগ করতে সিলেটে নানা বয়সের অন্তত ৫০ হাজার পর্যটক সমাগম ঘটে সিলেটে। তিল ধারণের ঠাই হয় না নগরীর হোটেল মোটেল ও গেস্ট হাউজগুলোতে। আর যারা আগে থেকে হোটেল বুকড না করে আসেন তাদের দুর্ভোগে পোহাতে হয়।

সিলেটে পর্যটক সমাগম বেশি ‘কক্সবাজারের পরেই সিলেটে পর্যটক সমাগম ঘটে বেশি’ বলেন, সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউজ ওনার্স গ্রুপের সভাপতি এ টি এম সোয়েব আহমদ। তিনি বলেন ‘সিলেট প্রকৃতির অপার দান। মেঘালয় পাহাড় ও চেরাপুঞ্জির পাদদেশের এই জনপদে সঠিক উদ্যোগ নিলে আগামীতে পর্যটন কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে, কর্মসংস্থান হবে। তিনি বলেন, ‘অর্থনৈতিক বিকাশে সিলেটের পর্যটন সম্ভাবনাময় খাত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত