আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

‘আমার চোখে আজকের বাংলাদেশ’ সেরা শেখ ইয়াহইয়া

‘আমার চোখে আজকের বাংলাদেশ’ সেরা শেখ ইয়াহইয়া

দৈনিক এই দিনের আয়োজনে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক ভিডিও প্রতিযোগিতায় সিলেট সেরা হয়েছেন ছাত্রনেতা শেখ ইয়াহইয়া।

সারাদেশ থেকে সহস্রাধিক প্রতিযোগী এ অনুষ্ঠানে অংশ নেন। যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা উন্নয়নের গল্পগাথা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন।

গেল ৮ ডিসেম্বর দীপ্ত টিভির স্টুডিওতে অনুষ্ঠিত হয় ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক এই ভিডিও প্রতিযোগিতাটি। যেখানে সিলেট জেলা সেরা ছাত্রনেতা শেখ ইয়াহইয়া।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঢাকা থেকে ফারজানা রহমান টুম্পা, দ্বিতীয় স্থান রাঙামাটি থেকে মো. কাওসার এবং পটুয়াখালীর মো. মালেক মিঠু তৃতীয় পুরস্কার। জেলাভিত্তিক ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী ৪২ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিচারমণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাতা পিকলু চৌধুরী, লুৎফুননাহার মৌসুমৗ, সাইদুল-আল-আমান চপল ও অনন্ত আযান, লিটু হাসান, সাদিফ সৈকত।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মীর সাব্বির, তমা মীর্জা, সোহানা সাবা, অহনা রহমান, সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি তৌহিদ আফ্রিদি, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা, মিডিয়াব্যক্তিত্ব ফারাবি হাফিজ, দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার এবং দৈনিক এই দিনের সম্পাদক তৌহিদ হোসেন।

দেশের অভ্যন্তরে সেরা ভিডিও প্রস্তুতকারীকে ১ লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়। দ্বিতীয় স্থান অধিকারীকে ৫০ হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে ২৫ হাজার টাকাসহ প্রতিটি জেলায় প্রথম হওয়া প্রতিযোগীদের নগদ পাঁচ হাজার টাকা, ক্রেস্ট, ট্যাব এবং সম্মাননা সনদ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেককে নগদ ১ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

আয়োজনটি সম্পর্কে দৈনিক এই দিনের সম্পাদক ও ‘আমার চোখে আজকের বাংলাদেশ’র প্রধান আয়োজক তৌহিদ হোসেন বলেন, দেশের মানুষ এ ইভেন্টে সানন্দে অংশগ্রহণ করেছেন, এটাই আমাদের বড় স্বার্থকতা। এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের কোনায় কোনায় ঘটে যাওয়া অবকাঠামোগত সকল উন্নয়ন সম্পর্কে মানুষ বিশদ ধারণা পেয়েছে।

এমন প্রতিযোগিতা বর্হিবিশ্বের কাছে বাংলাদেশের সম্মান বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এ আয়োজনের উদ্দেশ্য ছিল দেশের মানুষকে নতুন কিছু জানানো। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিটি প্রতিযোগিকে ধন্যবাদ জানাই, সঙ্গে ‘আমার চোখে আজকের বাংলাদেশ’-এর পেছনের সকল কারিগরের প্রতি অবিরাম ভালোবাসা।

আমার চোখে আজকের বাংলাদেশ’ ভিডিও প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিল দীপ্ত টেলিভিশন, দৈনিক দেশ রূপান্তর ও অনলাইন পোট্রাল ঢাকা পোস্ট। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুনসহ মিডিয়া পার্টনারদের দায়িত্বশীল কর্তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত