আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মনোনয়নবঞ্চিত আজিজুস সামাদ ডন গেলেন পরিকল্পনামন্ত্রীর বাস ভবনে

মনোনয়নবঞ্চিত আজিজুস সামাদ ডন গেলেন পরিকল্পনামন্ত্রীর বাস ভবনে

সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সরকারি বাসভবনে বিরোধ ভুলে স্বপরিবার গেলেন মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।

বৃহস্পতিবার রাতে তিনি স্ত্রী, সন্তান নিয়ে পরিকল্পনামন্ত্রীর সরকারি হেয়ার রোড়ের বাসায় যান।

এর আগে গত জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন মনোনয়ন পাওয়ার পর এমএ মান্নান ২০১৮ সালের ১১ ডিসেম্বর মনোনয়ন বঞ্চিত আজিজুস সামাদ আজাদ ডনের রাজধানীর কলাবাগানের বাসায় গিয়েছিলেন। সেই সময় যেভাবে নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছিল। এবার নিয়ে আলোচনা হয়ে বলে একটি সূত্র জানিয়েছে।

মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও জাতীয় নেতা আবদুস সামাদ আজাদ তনয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ অনুসারীরা দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। এবার আজিজুল সামাদ ডন মনোনয়নবঞ্চিত হলেও তাঁর অনুসারীরা চরম হতাশ হন। নির্বাচনী প্রচারকাজে তাঁরা নীরব ভূমিকা পালন করছেন। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে পরিকল্পনা মন্ত্রীর সরকারি হেয়ার রোডের বাসায় স্বপরিবারে যান আজিজুস সামাদ ডন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পরিবারের সদস্যদের একটি ছবি প্রচার হয়। আজিজুস সামাদ ডনের স্ত্রী মুনতাহিনা হাসনাত রিতু নিজের ফেসবুক আইডিতে ছবি আপলোড করে লিখেন পরিকল্পনা মন্ত্রীর সরকারি বাসভবনে ডিনারের আমন্ত্রণে।

তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর বলেন, সৌহার্দ্য পরিবেশে আন্তরিকতার সহিত অনেক কথা হয়েছে। তিনি আজিজুস সামাদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নৌকার পক্ষে আমার জন্য ভোট চাইতে এলাকায় যাবেন বলে জানিয়েছেন। আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকা স্বাভাবিক। আমার সঙ্গে কারো ব্যক্তিগত বিরোধ নেই। আমি সবসময় রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে চলার চেষ্টা করি।

পরিকল্পনামন্ত্রী আজিজুস সামাদের পাশাপাশি তাঁর স্ত্রী ও ছেলের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত