আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তেলের খনির সন্ধান

তেলের খনির সন্ধান

৩৭ বছর পর আবারও সিলেটের ভূগর্ভে তেলের সন্ধান মিলেছে। হরিপুরে সিলেট গ্যাসফিল্ডের ১০ নম্বর কূপ খননের সময় প্রথম স্তরেই সেখানে তেল পাওয়া যায়। পরীক্ষামূলকভাবে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল (১৫৯ লিটার) তেলের প্রবাহ পাওয়া গেছে। তেলের মজুতের তথ্য জানতে আরও অন্তত চার থেকে পাঁচ মাস অপেক্ষা করতে হবে।

রোববার দুপুর নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে সুখবরটি জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।প্রতিমন্ত্রী জানান, ১৩৯৭ থেকে ১৪৪৫ মিটার গভীরে যে জোন সেখানে ৮ ডিসেম্বর তেলের উপস্থিতি মিলেছে। প্রথম দিন ২ ঘণ্টায় ৭০ ব্যারেল তেল উঠেছে। আপাতত বন্ধ রাখা হয়েছে। মজুতের বিষয়টি নিশ্চিত হতে হবে। আশা করা যাচ্ছে, আগামী ২০ বছর এখান থেকে সুফল পাওয়া যাবে। ইতিমধ্যে সিলেট খনি থেকে উত্তোলিত তেল পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এছাড়া চারটি স্তরে গ্যাস পাওয়া গেছে বলেও নিশ্চিত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই অঞ্চলে গত দুই মাস আগে ড্রিল শুরু হয়। ২৫৭৬ মিটার খনন সম্পন্ন হয়েছে এখানে। এর চারটি স্তরে আমরা গ্যাসের উপস্থিতি পেয়েছি।

নসরুল হামিদ এ সময় বলেন, একদম নিচে গ্যাসের প্রবাহ ২৫ মিলিয়ন ঘনফুট পর্যন্ত, আর প্রেশার ৩২৫০ পিএসআই। এখানে গ্যাসের মজুদের পরিমাণ ৪৩ দশমিক ১০০ বিলিয়ন ঘনফুট।

তবে ঠিক কত বড় এই খনি এবং কী পরিমাণ তেল এখান থেকে পাওয়া যেতে পারে তা নিশ্চিত হতে ৪ থেকে ৫ মাস সময় লাগবে বলে তিনি জানান। আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তেল পাঠানো হয়েছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, বুয়েট এবং সিলেট গ্যাসফিল্ডে।

তবে তেলের মজুদ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেন প্রতিমন্ত্রী। তিনি আশা করেন, যদি ২৫৪০ ও ২৪৬০ মিটার গভীরে একযোগে উৎপাদন করা হয় তাহলে এটি আট থেকে ১০ বছর স্থায়ী হবে। আর ২০ মিলিয়ন ঘনফুটে তেল উৎপাদন করা হলে তা ১৫ বছরের বেশি টিকে থাকবে। আর এর গড় মূল্য ৮৫০০ কোটি টাকা দাঁড়াবে বলে উল্লেখ করেন তিনি।

তবে এখনি এ থেকে ব্যাপক পরিমাণ তেল আসবে এমন উচ্চাভিলাষের ব্যাপারে সতর্ক করে দেন জ্বালানী বিশেষজ্ঞরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম বিবিসিকে বলেন, সিলেটের ওই অঞ্চলে এর আগেও তেলের সন্ধান মিলেছে। কিন্তু এই অঞ্চলে ছোট ছোট স্তরগুলোর বিস্তৃতি খুব বেশি হয় না। তিনি এটাকে আপাতত আরেকটা ছোট স্তর বলেই ভাবতে চান। তবে আগের তেলক্ষেত্রের থেকে এটির স্তর আলাদা। দুইটার মধ্যে যদি সংযোগ থাকতো তাহলে এটি বড় আকারে বিস্তৃত হওয়ার সম্ভাবনা ছিল বলে জানান তিনি।

কিন্তু তিনিও বলছেন ভবিষ্যতে এরকম আরও তেলের স্তর পাওয়া যেতে পারে। কারণ ভূতাত্ত্বিকভাবেই সিলেট অঞ্চলে গ্যাস ও তেলের সন্ধান মেলে বেশি। এক্ষেত্রে তিনি পদ্ধতিগত উত্তোলনের দিকে মনোযোগ দেয়ার কথা বলেন।

অধ্যাপক বদরুল ইমাম বলছেন, হরিপুরে যেটা পাওয়া গিয়েছিল সেখানে কিন্তু নিয়ম মেনে তেল তোলা হয় নি। শুধুমাত্র যতদিন প্রাকৃতিকভাবে উঠে আসছে, ততদিন তোলা হয়েছে। কিন্তু তারপর তেলক্ষেত্র ডেভেলপ করা হয়নি। তিনি বলেন, যখন চাপ কমে তখন তেল আর প্রাকৃতিকভাবে উঠে আসে না। নিচে থেকে যাওয়া তেল তুলতে নানা পদ্ধতি মানতে হয়।

বাংলাদেশে সবশেষ ১৯৮৬ সালে হরিপুরে তেলের সন্ধান মিলেছিল। সেখান থেকে পাঁচ বছর তেল উত্তোলন করা হয়। এরপর প্রায়শই ছোট-বড় গ্যাসক্ষেত্রের সন্ধান মিললেও বাংলাদেশে তেলের অস্তিত্ব সহসা পাওয়া যায় নি।

এ কারণেই এটাকে আশাব্যঞ্জক বলছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, আমরা গ্যাসের দেখা পাই, কিন্তু তেল পাওয়া যাচ্ছিল না। এখন এই তেলক্ষেত্রের সন্ধান পাওয়া আমাদের উৎসাহ দিচ্ছে যে, এখানে তেল আছে। তার মানে ভবিষ্যতে আরও পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই তেল পাওয়াটাকে সুখবর উল্লেখ করে বলেন, আগে গ্যাসের সাথে একটু করে একসাথে তেল আসতো। কিন্তু এবারা আলাদা আলাদা স্লটে আমরা তেল-গ্যাস পাচ্ছি।

বাংলাদেশে বছরে চাহিদা ৬ মিলিয়ন তেলের। যেটা মূলত আমদানি করেই মেটাতে হয় সরকারকে। তবে নসরুল হামিদ বলেন ২০২৭ সাল নাগাদ গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়া লক্ষ্য বাংলাদেশের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত