আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি: ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি: ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর

সিলেট নগরীর বালুচরে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাক্ষৎনিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নীপু ও ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদের গ্রুপের প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় হিরণ গ্রুপের কর্মীরা প্রতিপক্ষ গ্রুপের একজনের একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এর কিছুক্ষণ পর পাল্টা আক্রমণের শিকার হয় হিরণ গ্রুপ। কিন্তু হিরণ গ্রুপের কর্মীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। জবাবে প্রতিপক্ষ গ্রুপও পাল্টা গুলি ছুঁড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের কর্মীরা পালিয়ে যায়।

শাহপরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের কর্মীরা পালিয়ে যায়। ইট পাটকেলের আঘাতে দুই/একজন আহত হতে পারে। আধিপত্য বিস্তার নিয়েই মারামারি হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত