আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সিসিক ও ইউনিসেফের যৌথ অবহিতকরণ সভা

সিসিক ও ইউনিসেফের যৌথ অবহিতকরণ সভা

সিলেট সিটি করপোরেশন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিন।

স্বাগত বক্তব্য রাখেন, ইউনিসেফের সিলেট অফিস প্রধান কাজী দিল আফরুজ ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারূন অর রশীদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ও সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।

অবহিতকরণ সভায় জানানো হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও এসডিজি লক্ষ্যমাত্রার সঙ্গে সমন্বয় করে যৌথ প্রকল্প গ্রহণ করা হবে। নতুন বছরে নতুন আঙ্গিকে প্রকল্পসমূহ বাস্তবায়নে সমীক্ষার কাজ শুরু হয়েছে। ষ্টেকহোল্ডারদের মতামত নিয়ে এসব প্রকল্প চূড়ান্ত করা হবে। সিটি করপোরেশন এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ইউনিসেফ কর্মকর্তাগণ বক্তব্যে উল্লেখ করেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অবহিতকরণসভায় বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফ কর্মকর্তা খন্দকার লুৎফুল খালেদ, মীর্জা ফজলে এলাহী, সিফাত ই ইসলাম ও এ এ কামরুল আলম। মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিকুল হাদী, আব্দুল মুহিত জাভেদ, শওকত আমিন তৌহিদ ও রেবেকা বেগম।

অবহিতকরন সভায় ইউনিসেফ কর্মকর্তা কাজী দিল আফরোজা ইসলাম বলেন, সারাদেশে কেবলমাত্র সিলেট সিটি করপোরেশনের সঙ্গে ইউনিসেফ বিশেষভাবে কাজ করছে। বিভিন্ন মানদণ্ডে বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে সিলেট পিছিয়ে থাকায় এখানে কাজ করার সুযোগ অনেক বেশি। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের আরো দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ইউনিসেফ সিলেট সিটির নতুন পরিষদের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করতে চায়। এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও বাস্তবসম্মত প্রকল্প গ্রহণ।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪২ টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর বৃন্দ ও সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত