আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ছাত্রলীগই আওয়ামী লীগের শক্তি : পররাষ্ট্রমন্ত্রী

ছাত্রলীগই আওয়ামী লীগের শক্তি : পররাষ্ট্রমন্ত্রী

একটি আত্মমর্যাদাসম্পন্ন উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই। তাই দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ছাত্রলীগকে ভ‌্যানগার্ড হিসেবে মুখ‌্য ভূমিকা পালন করতে হবে। কারণ ছাত্রলীগই আওয়ামী লীগের শক্তি। ছাত্রলীগ মানেই আওয়ামী লীগ। ছাত্রলীগ যেখানে আছে, জনগণও সেখানে আছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ‌্যায় মহানগর ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব‌্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

সিলেট নগরীর এক অভিজাত হোটেলে আয়োজিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।

আরও পড়ুন > শুক্রবার সিলেটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত‌্যাকারী যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, গণতন্ত্র এনেছে। এখন সুষ্ঠু নির্বাচনের মাধ‌্যমে আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে।

নির্বাচনে মাঠপর্যায়ে প্রচারণা ও ভোটারদের নির্বাচনমুখি করতে ছাত্রলীগের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদের সঞ্চালনায় ও মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে সভায় বক্তব‌্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম‌্যান সেলিনা মোমেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন পিয়ার, জেলা মজহলা আওয়ামী লীগের হেলেন আহমদ, সাবেক ছাত্রনেতা ইলিয়াছুর রহমান ইলিয়াস, জাহিদ সারওয়ার সবুজ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারাভিযান শুরু করবে আর সেই আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেনকে বিজয়ী করে আমাদের প্রমাণ করতে হবে সিলেট নৌকার ঘাঁটি।

বক্তারা আরো বলেন, ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে থেকে শুরু করে স্বৈরাচার বিরোধি আন্দোলনে রাজপথে ছিল। জয় বাংলা শ্লোগানকে ধারন করে ছাত্রলীগ নির্বাচনি মাঠে থাকবে।

চারদিকে ষড়যন্ত্র হচ্ছে, তাই ছাত্রলীগকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, কেউ যেন ভিন্ন পন্থা অবলম্বন করে আগামি নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। জ্বালাও পোড়াও করে, নৈরাজ্য করে কেউ পার পাবে না।

সভায় মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ পররাষ্ট্রন্ত্রীর হাতে নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধি তালিকা তুলে দেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত