আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এমসি কলেজে সংগীত শিল্পী হাবিব

এমসি কলেজে সংগীত শিল্পী হাবিব

সিলেটে গান গাইতে আসছেন দেশের জনপ্রীয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় এমসি কলেজ মাঠে কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি। বেসরকারি খাদ্য ও পানীয় কোম্পানি কুড়কুড়ে এই ওপেন গ্রান্ড কনসার্ট আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে কোম্পানিটির ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় হাবিব নিজেই জানিয়েছেন তার সিলেট আসার বিষয়ে। ‘দেশজুড়ে কুড়কুড়ে’ ক্যাম্পেইনের অংশ হিসেবে কুড়কুড়ে বাংলাদেশের এই গ্রান্ড কনসার্ট ও সংগীত উপভোগ করতে পারবেন যে কেউ; কোনো এন্ট্রি ফি নেই।

ভিডিও বার্তায় সিলেটবাসীর উদ্দেশে হাবিব বলেন, ‘‘১৫ ডিসেম্বর আপনাদের প্রাণের শহর সিলেটে। আপনাদের সঙ্গে দেখা হবে, অনেক মজা হবে, অনেক গান হবে। অনেক অনেক বছর পর আপনাদের শহরে আসছি। আমি অনেক বেশি এক্সাইটেড। সবার সঙ্গে দেখা হচ্ছে প্রাণের শহর সিলেটে।’’

সংগীত শিল্পী হাবিবকে নিয়ে তরুণ প্রজেন্মে বেশি আগ্রহ। তিনি একজন বাংলাদেশি জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সংগীত পরিচালক। তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত।

স্বল্প পরিচিত লোকগীতিকে আরো ভাল সুর দিয়ে, রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় গ্রহণযোগ্য করে তুলছেন তিনি। তিনি মূলত হাসন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন। এ কারণে অনেকের কাছেই তিনি যেমন সমালোচিত হয়েছেন; ঠিক তেমনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাত হয়েছেন। হাবিব ওয়াহিদ বিভিন্ন শিল্পীর সাথে অনেক জনপ্রিয় গান গেয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত