আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালার সূচনা

মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালার সূচনা

শিশু কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হলো সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানমালা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল চারটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, নাট্য পরিষদের প্রাক্তন সভাপতি বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব শামসুল বাসিত শেরো, নাট্যজন উত্তম সিংহ রতন, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, নাট্যপরিষদের সহসভাপতি জয়শ্রী দেব জয়া,যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ আহমদ তন্ময় সহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে, যার নেতৃত্বে এই ইতিহাস সৃষ্টি হয়েছে তিনি আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, বহু রক্তের বিনিময়ে এই অর্জনে প্রাণ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধার, সম্ভ্রম হারিয়েছেন আমাদের মা-বোনেরা, তিনি এই অর্জনকে ধরে রাখতে সাংস্কৃতিক কর্মীদের অবদানকে সন্মান জানান।

তিনি মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মের স্মার্ট বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণে সম্মিলিত নাট্য পরিষদ সহ সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের প্রতি অনুরোধ জানান।

সম্মিলিত নাট্য পরিষদের দুইদিনব্যাপী বিজয় উৎসবের প্রথম দিনের আয়োজনে অংশগ্রহণ করে গ্রীণ ডিজেবল ফাউন্ডেশন, ছন্দ নৃত্যালয়, পাঠশালা, থিয়েটার মুরারীচাঁদ, চারুবাক, মুরারীচাঁদ কবিতা পরিষদ, খেলাঘর সিলেট, সিতিকণ্ঠ নৃত্যাঙ্গন, নৃত্যরথ, উদীচী সিলেট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, চিরন্তন, কথাকলি সিলেট, প্রতিবেশী নাট্যগোষ্ঠী, থিয়েটার বাংলা সিলেট, সূবর্ণযাত্রা, মোহনা সাংস্কৃতিক সংগঠন, এমসি কলেজ।

আগামীকাল ১৬ ডিসেম্বর শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত