আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে পাল্টাপাল্টি হামলা, আটক ১

মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে পাল্টাপাল্টি হামলা, আটক ১

সিলেটের মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে এক ছাত্রলীগ কর্মী মারাত্মক ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা ধাওয়া করে ছুরিকাঘাতকারী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদকে আটক করে উত্তম মধ্যম দিয়েছেন। পরে কলেজ কর্তৃপক্ষ তাকে পুলিশে সোর্পদ করেন। আশঙ্কাজনক অবস্থায় ছুরিকাহত সত্যজিৎ দাসকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়- মদন মোহন কলেজে সরস্বতি পূজা উদযাপন পরিষদের সভা ছিল শনিবার। ওই সভায় যোগ দেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ কর্মী সত্যজিৎ দাস।

সভা থেকে বের হয়ে তিনি কলেজের সাইফুর রহমান ভবনের বাথরুমের পাশে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদকে দেখতে পান। সায়েমের কোমরে ছোরা দেখে তাকে ক্যাম্পাসে আসার কারণ জানতে চান সত্যচরণ।

এনিয়ে বাদানুবাদের একপর্যায়ে সায়েম সত্যজিতের পেটে ও কানে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা ধাওয়া করে সায়েমকে মির্জাজাঙ্গাল এলাকা থেকে আটক করে উত্তম মধ্যম দিয়ে অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসে।

অধ্যক্ষ ড. আবুল ফতেহ পুলিশ ডেকে সায়েমকে তুলে দেন।

এদিকে, আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সত্যচরণকে ভর্তি করা হয়েছে।

কলেজ অধ্যক্ষ ড. আবুল ফতেহ জানান- কলেজের শিক্ষার্থীরা আহত সত্যজিতকে হাসপাতালে ভর্তি করেছেন। তার শরীরে অস্ত্রোপচার হয়েছে। হামলার ঘটনায় কলেজের শিক্ষার্থীরা এক যুবককে ক্যাম্পাসে এনে মারধর করছে দেখে তিনি ছুটে যান। পরে তাকে উদ্ধার করে পুলিশে সোর্পদ করা হয়। উদ্ধারের পর তিনি জানতে পেরেছেন হামলাকারীর নাম সায়েম আহমদ। সে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারী কলেজের শিক্ষার্থী।

শেয়ার করুন

পাঠকের মতামত