আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মিসবাহ সিরাজের বাসায় ড. মোমেন

মিসবাহ সিরাজের বাসায় ড. মোমেন

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে স্বপরিবারে মিসবাহ উদ্দিন সিরাজের ফাজিলচিস্তের বাসভবনে হাজির হন ড. মোমেন। এসময় মিসবাহ উদ্দিন সিরাজ তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিসবাহ উদ্দিন সিরাজ আওয়ামী লীগের প্রতি তাঁর আনুগত্য দেখিয়ে এবং আমাকে ও আমার পরিবারের প্রতি সন্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাই কৃতজ্ঞতাবোধ থেকে তাকে ধন্যবাদ জানাতে আজকে আসা।

তিনি আরো বলেন, মিসবাহ উদ্দিন সিরাজ বঙ্গবন্ধুর স্বপ্ন-আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ করেছেন। এজন্য তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছেন, জেল খেটেছেন। কিন্তু কখনো আদর্শচ্যুত হননি বরং নৌকাকে শক্তিশালী করতে, জয়যুক্ত করতে সারাজীবন কাজ করেছেন। আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে আমরা একসাথে কাজ করব।

আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমি আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে এসেছি। তাই ব্যক্তিস্বার্থে নৌকার বিপক্ষে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শকে জলাঞ্জলি দিতে চাইনা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ড. আব্দুল মোমেনকে নৌকার প্রার্থী করেছেন। তাই আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার দায়িত্ব নৌকার প্রার্থীকে জয়যুক্ত করা। ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আমরা আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে একসাথে পথ চলব।

এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মিসবাহ উদ্দিন সিরাজের সহধর্মিনী হেলেন বেগম, সহোদর সাংবাদিক মো. শফিউল ইসলাম শফি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত করর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। পরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন তিনি। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এর আগে ২০১৮ সালেও সিলেটের একাধিক আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মিসবাহ সিরাজ। তবে প্রতিবারই নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত