আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মাঠ চষে বেড়াচ্ছেন মুহিবুর রহমান মানিক

মাঠ চষে বেড়াচ্ছেন মুহিবুর রহমান মানিক

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হকনগর বাজার, চৌধুরীপাড়া বাজার, কলাউড়া মার্কেট, বাংলাবাজারে পৃথক পথসভা করেন এই সংসদ সদস্য।

নির্বাচনী পথসভায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে ছাতক-দোয়ারাবাজারে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত করেছে। সব ধরনের প্রপাগাণ্ডা এবং ষড়যন্ত্র রুখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা প্রতীককে বিজয়ী করুন।

এর আগে উপজেলারপ বাংলাবাজার ইউনিয়নের মহান মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের সদর দপ্তর বাঁশতলা (হকনগর) শহিদ স্মৃতিসৌধে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে মুহিবুর রহমান মানিক আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন।

আনুষ্ঠানিক প্রচারণায় বিভিন্ন পথসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সফর আলী, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহমদ, আফজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, অ্যাড. সাইদুর রহমান তালুকদার, আ’লীগ নেতা মানিক মিয়া, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা তোফায়েল আহমদ, শাহজালাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাতি বশির আহমদ, আ’লীগ নেতা ইসমাইল হোসেন, কবির আহমদ, শাহজাহান, জমির হোসেন, আব্দুল মান্নান, মনুমিয়া, আব্দুল বারেক, আলা উদ্দিন প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত