আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চা বাগানের ভোটই বড় ফ্যাক্টর

চা বাগানের ভোটই বড় ফ্যাক্টর

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী শফিউল আলম চৌধরী নাদেলের জন্য শক্ত প্রতিদ্বন্দ্রী হয়ে দাঁড়িয়েছেন তার দলেরই দুই বিদ্রোহী প্রার্থী। যার কারণে ভোটের হিসেবে জনমতে এগিয়ে সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।

কুলাউড়ায় এবার নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ নিজেদের ঐক্যবদ্ধ দাবি করলেও দলের ২ হেভিওয়েট স্বতন্ত্র (বিদ্রোহী) নিয়ে ভেতরে ভেতরে ততটা স্বস্তিতে নেই। কেননা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন ৫ বারের ইউনিয়ন চেয়ারম্যান, ২ বারের উপজেলা চেয়ারম্যান এবং একবারের সাবেক এমপি। তার সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঘনিষ্ঠতা বেশি। একই সাথে আওয়ামী লীগের সমর্থক বলে সর্বজনবিধিত চা শ্রমিকদের সাথেও তার সখ্যতা ও বোঝাপাড়া অন্যদের তুলনায় ভালো। ফলে নৌকার পক্ষে ভোট ধরে রাখার জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ তিনি।

আবার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমানও ভোটারদের কাছে পরিচিত মুখ এবং আওয়ামী লীগেরই মানুষ। যে কারণে আওয়ামী লীগের সমর্থকদের একটি অংম তার ভাগেও পড়বে।

বিগত নির্বাচনগুলোতে সবসময়ই একটি বড় ফ্যাক্টর ছিলো চা বাগানের ভোট ব্যাংক। কুলাউড়া উপজেলার ২৬টি চা বাগানে মোট ভোটার সংখ্যা ৩৫ হাজারেরও বেশি। এই ভোট নৌকার সাথে অন্য প্রার্থীর ব্যবধান গড়ে দেয়। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি তারই দলের দুই বিদ্রোহী প্রার্থী থাকায় ভোট ভাগ হয়ে যাবার শঙ্কা প্রকঠ। একই সাথে তৃণমূল বিএনপির ব্যানারে সাবেক এমপি এমএম শাহীনও এই ভোটে ভাগ বসাতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন।

সাবেক দুই বারের এমপি এমএম শাহীন আবার একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেছেন। ৫ম বারের মত সংসদ নির্বাচনে অংশ নেয়া এমএম শাহীন চা শ্রমিকদের পরীক্ষিত বন্ধু বলে নিজেকে দাবি করেন।

তিনি জানান, সংসদে চা শ্রমিকদের পক্ষে তিনি কথা বলেছেন। শুধু কথা বলেননি, তাঁর প্রস্তাবে চা শ্রমিকদের মাঝে বিশেষ বরাদ্ধ চালু হয়েছে।

এই ৩ প্রার্থী যদি ভোট চা শ্রমিকদের ভোট টানতে সক্ষম হন তবে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলকে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। ত্রিমুখী কিংবা চতুর্মূখী লড়াইয়ে এই আসনে নৌকা সুবিধা পায়। কিন্তু আওয়ামী লীগের ৩ প্রার্থী থাকার এই নির্বাচন নৌকার জন্য কঠিন চ্যালেঞ্জ।

সেই সুযোগকে কাজে লাগাতে চান তৃণমুল বিএনপি’র প্রার্থী এমএম শাহীন। প্রতিটি বাগানে তিনি আলাদা ইউনিট করে কাজ করছেন। নৌকার ভোট ভাগ হয়ে গেলে নির্বাচনে জয়লাভ তাঁর জন্য অনেকটা সহজ হয়ে যাবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত