আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে: ড. মোমেন

জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে: ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. একে আব্দুল মোমেন বলেছেন ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা দূর্বার গতিতে এগিয়ে চলছে, বিকশিত হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে নারীরা বিশেষ অবদান রেখে চলছে।

তিনি বলেন, নারীদের কর্মমূখী কর্মকাণ্ডের জন্য দেশে দারিদ্রতার হার অনেক নীচে নেমে এসেছে। তাই নারীবান্ধব আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে মহিলা আওয়ামী লীগকে গুরুদায়িত্ব নিতে হবে।’

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নির্বাচনি বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মহিলারা স্বতঃস্ফুর্তভাবে নির্বাচনে অংশ নিয়ে ভোট দেয়। তাই তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বিশেষ করে নবীন ভোটারের অংশগ্রহণ জরুরী। ব্যক্তিগতভাবে কি পেলাম আর কি পেলাম না সেদিকে না তাকিয়ে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসাথে কাজ করতে হবে।

সভায় বক্তারা বলেন, জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। নির্বাচনবিরোধীরা বিভিন্ন গুজব ছড়াচ্ছে ভোট না দেবার জন্য। তাই সবাইকে দ্বায়িত্বশীলতার সাথে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আছমা কামরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিনিয়র সহ-সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সিনিয়র নেত্রী নাজনিন হোসেন, সালমা বাসিত, হাসিনা বেগম চৌধুরী, কেন্দ্রীয় নেত্র্রী সাবিনা সুলতানা, যুগ্ম সম্পাদক সালমা বেগম, মহিলা সম্পাদিকা আসমা বেগম, সিসিকের মহিলা কাউন্সিলর হাজেরা বেগম, নার্গিস সুলতানা রুমি, সিলেট জেলা পরিষদের মেম্বার সুষমা সুলতানা রুমি, সাজেদা পরভিন প্রমুখ।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত