আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সারা বিশ্ব তাকিয়ে আছে এই নির্বাচনে দিকে:সরওয়ার হোসেন

সারা বিশ্ব তাকিয়ে আছে এই নির্বাচনে দিকে:সরওয়ার হোসেন

সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে অবাধ ও সুষ্ঠু ভোট হবে। সারা বিশ্ব তাকিয়ে আছে এই নির্বাচনে দিকে। যদি কেউ স্বপ্ন দেখে ভোট কেটে বাক্স ভরে ফেলবে এটি তাদের দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। জনগণ যাকে চাইবে, জনপ্রিয়তা যার বেশি ভোটে তিনিই নির্বাচিত হবেন।

নিজের জয়ের ব্যাপারে আশাবাদী সরওয়ার হোসেন বলেন, ভোট কেন্দ্রেই প্রতিটি কেন্দ্রের ফল ঘোষণা করা হবে, তাই ভয় পাওয়ার কিছুই নেই। তারা গুজব ছড়াবে, হুমকি-ধামকি দেবে, এসবে কিছুই হবে না। চার দিকে ঈগলের জোয়ার নেমেছে, এই জোয়ারে সকল অপশক্তি হারিয়ে যাবে।

শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপি গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিগত বেশ কয়েকবার এই আসনের সংসদ সদস্যকে গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার মানুষ সংসদে পাঠিয়েছিল। কিন্তু তারা এই দুটি উপজেলায় কাঙ্খিত কোন উন্নয়ন দেখতে পায়নি। শুধু আশার বাণী শুনতে হয়েছে তাদেরকে। তাই এ দুটি উপজেলায় উন্নয়নের বিপ্লব করতে আমায় একবার সংসদে পাঠিয়ে খেতমত করার সুযোগ দিন।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় একটি ভোট চাই, বিনিময়ে আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবক হয়ে থাকব। আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোট চলবে। সবাইকে ঈগল প্রতীকে ভোট দিতে অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ ঈগল প্রতীকের বিজয় সুনিশ্চিত।

এসব পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন শরফ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হান্নান, ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জল সহ কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত