আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

তেলের খনির সন্ধান

তেলের খনির সন্ধান

সিলেটে গ্যাসের পাশাপাশি আরও তেলের খনির সন্ধান মিলতে পারে বলে আশা করছেন বাংলাদেশ তেল গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।

শনিবার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সম্মেলন কেন্দ্রে শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ২০২৩-২৪-এর আওতায় অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা করেন।

নতুন বাসাবাড়িতে গ্যাস সংযোগের বিষয়ে জনেন্দ্র নাথ বলেন, সরকার এখন শিল্প, সার ও বিদ্যুৎ খাতে অধিক গ্যাস ব্যবহার করছে। দেশ এগিয়ে নিতে এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য শিল্প খাতকে অধিক প্রাধান্য দিতে হচ্ছে। এরপরও চাহিদার তুলনায় প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। ভবিষ্যতে দেশে গ্যাস উৎপাদন বাড়লে বাসাবাড়িতে গ্যাস সংযোগসহ অন্যান্য বিষয় ভাবা হবে।

পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী ব্যবস্থাপক ফারজানা রহমানের পরিচালনায় সংস্থাটি আয়োজিত সভায় আরও বক্তব্য দেন পেট্রোবাংলার মহাব্যবস্থাপক প্রকৌশলী বিশ্বজিৎ সাহা, ইএমআরডির যুগ্ম সচিব হাফিজুর রহমান, এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, জেজিটিডিএসএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন প্রমুখ। সভায় অনলাইন ও অফলাইনে অংশ নিয়ে গ্রাহকরা তাদের মতামত দেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত