আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী

দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিলেটে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে সিলেট প্রেস ক্লাবের ‘আমিনূর রশীদ চৌধূরী মিলায়তনে’ নানা পেশা, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।

দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, সংবাদ মাধ্যম হলো জাতির বিবেক। লেখনির শক্তি কত প্রবল তার নমুনা হচ্ছে ইত্তেফাক। রাষ্ট্র ও স্বাধীকার আন্দোলনে ইত্তেফাকের ভূমিকা ছিল অনেক। রাষ্ট্র ও স্বাধীকার আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে বার বার জেল কাটতে হয়েছে। অফিসকে বারবার পুড়িয়ে দেওয়া হয়েছে। আমারা আসা করব আগামী দিনেও ইত্তেফাক জাতিকে সঠিক পথ দেখাবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ইত্তেফাককের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া এই পত্রিকাটিকে এই পর্যায়ে নিয়ে আসতে অনেক সংগ্রাম করেছেন। মানিক মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ জন ছিলেন। স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনে এই পত্রিকাটির ভুমিকা ছিল অনন্য।

প্রতিষ্ঠাবার্ষিকিতে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সফররত পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মামুন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, ব্যারিষ্টার সায়েদুল হক সুমন।

দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট মহানগর আওয়ামিলীগ এর সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধরণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেপির সিলেট জেলা সভাপতি ইফতেকার আহমদ লিমন, সিলেট উইমেন্স চেম্বার্স অব কমার্স লিমিেিটড এর সভাপতি স্বর্ণলতা রায়, কৃষিবিদ আবু নাসের, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, দূর্নিতি মুক্তকরণ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, আব্দুল মালিক জাকা, সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, মো. আমজাদ হোসাইন, এনামুল হক জুবের, সেলিম আউয়াল, কামকামুর রাজ্জাক রুনু, খালেদ আহমদ, সিরাজুল ইসলাম, ফারুক আহমদ, খালেদ আহমদ, আব্দুল হান্নান, শেখ আসরাফুল আলম নাসির, আফতাব উদ্দিন, শফিক আহমদ শফি, মো. আমিরুল ইসলাম চৌধুরী, মো. মুহিবুর রহমান, মো. শাহিদুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্র্তা শফিউল আলম জুয়েল ও সোহাগ আহমদ ওয়েস, আলী হোসেন, সাগর শুভ্র, আব্দুল মুহিত দিদার, ইউনুস চৌধুরী, দিগেন সিংহ , রবি সিংহ রাজেশ, আব্দুল কাদির ইমন, মো. জাকির হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, এস. ডি. সুমেল, প্রীতেষ তালুকদার, শাহীন আহমদ, আকমাম আব্দুল্লা, ফয়সাল আলম, মাসুদ আহমেদ, মো. জসিম উদ্দিন, , জাবেদ ইমরান, এমএ হান্নান, সেলিম আওয়াল, ফয়জুল আনোয়ার,আতিকুর রহমান, টুরিস্ট পুলিসের সিলেট জেলা ইনচার্জ মো. হাবিবুর রহমান , মাসুদ আহমদ, ভোরের খাগজের প্রতিনিধি খালেদ আহমদ, শাহীন আহমদ, জসিম উদ্দিন।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত