আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতার আওতায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতার আওতায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতার আওতায় এসেছে হবিগঞ্জের সাড়ে ৫ হাজার শিক্ষার্থী। গত ১ বছরে সদর উপজেলার ২৫টি বিদ্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে তাদেরকে রাইট হিয়ার রাইট নাও এ প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। এ প্রকল্পের আওতায় আনা হয়েছে ২শ’ শিক্ষক ও প্রায় ২ হাজার অভিভাবককে। সচেতনতা বৃদ্ধিতে বিদ্যালয়গুলোর পাশাপাশি করা হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে উঠান বৈঠকও।

 

শিক্ষার্থী সোয়েনা আক্তার সানজানা বলেন, এটি আসলে খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। প্রথমে কাজ করতে গিয়ে বন্ধু বান্ধবসহ নানা জনের কাছ থেকে বিভিন্ন কথা শুনতে হয়েছে। মেয়ে হয়ে কেন এসব বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলি। তাদেরকে বুঝিয়ে বলার পর এখন আর খুব একটি বেগ পেতে হয়না। তিনি বলেন, বিভিন্ন স্কুলে গিয়ে আমরা শিক্ষার্থীদের সচেতন করি। উঠান বৈঠক করি। আশাকরি ভবিষ্যতে এ চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবো।

আরেক শিক্ষার্থী মোহাম্মদ ইমরান আহমদ বলেন, আমরা ছেলেরা যেভাবে এসব বিষয় নিয়ে কথা বলতে পারি, মেয়েদের আসলে তেমনটি পাওয়া যায়না। এটি একটি বড় বাধা। এ বৈষম্য আমাদের কাটিয়ে উঠতে হবে। তাছাড়া বিভিন্ন সময় হুমকি ধমকির শিকারও হই। এক্ষেত্রে আসলে সুশিক্ষার আমাদের বড়ই অভাব রয়েছে। পর্যাপ্ত উদ্যোগেরও অভাব আছে।

হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম সোহাগ বলেন, আসলে ছেলে ও মেয়েদের বয়সন্ধিকাল নিয়ে পাঠ্য বই আছে। পাঠদানের মাধ্যমেই আসলে এক্ষেত্রে সব বুঝানো কঠিন। সেক্ষেত্রে সচেতনতামূলক প্রচারণা অনেক সহায়ক ভূমিকা পালন করে। পাঠদানেও উৎসাহিত করে। স্বাস্থ্য বিষয়ে তাদের মধ্যে চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা হয়। এগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, কাজটি আসলে পজেটিভ। কিন্তু যারা সচেতনতামূলক কাজটি করছে তারা কিভাবে উপস্থাপন করছে তার উপর অনেক কিছুই নির্ভর করে। আমরা সব সময়ই বলছি লক্ষ্য রাখতে হবে যেন শিক্ষার্থীরা অনৈতিক কোন কাজে জড়িয়ে না পড়ে। সেদিকে আমরা নজরও রাখছি। তিনি বলেন, রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের কার্যক্রম যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার পাঠদানেও সহায়ক ভূমিকা পালন করছে। এখানে বইয়ে কিছু শব্দ আছে যা একজন পুরুষ শিক্ষক পড়াতে গেলে লজ্জ্বাবোধ করেন। একজন নারী শিক্ষক যেভাবে বলতে পারেন, একজন পুরুষ শিক্ষক সেভাবে বলতে পারেননা। সর্বোপরি নৈতিকতার বিষয়টি আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে।

পাঠ্য বইয়ে বয়সঃন্ধিকাল নিয়ে পাঠ রয়েছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলের মাঝেই বেশ জড়তা রয়েছে। এসব কাটিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে উদ্যোগ নেয় এনজিও ব্র্যাক। গত ২০২১ সাল থেকে রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের মাধ্যমে তারা হবিগঞ্জে এ কার্যক্রম শুরু করে। ১৫০ জন শিক্ষার্থীকে নিয়ে ৬টি গ্রুপ তৈরি করা হয়। প্রতিটি গ্রুপে ২৫ জনকে রাখা হয়। তাদের প্রথমে প্রশিক্ষণ দেয়া হয়। এরপর তাদের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে প্রচারণামূলক কাজ শুরু করা হয়। এলাকায় এলাকায় উঠান বৈঠক করা হয়। ইতিমধ্যে সাড়ে ৫ হাজার শিক্ষার্থী, ২শ’ শিক্ষক ও প্রায় ২ হাজার অভিভাবককে এ সচেতনতামূকল কার্যক্রমের আওতায় আনা সম্ভব হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত