আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

দক্ষিণ সুরমায় ত্রিমুখী সংঘর্ষ

দক্ষিণ সুরমায় ত্রিমুখী সংঘর্ষ

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে সন্তানসহ নর্থইস্ট মেডিকেল কলেজের চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে হুমায়ুন রশিদ চত্বরের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলে নর্থইস্ট মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তাঁর ছেলে তালহা বিন তৌহিদ চৌধুরী। এ ঘটনায় ডা. তৌহিদের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

তিনি জানান, তাদের বহনকারী অটোরিকশাটি শহরের দিকে আসছিল এবং ঘাতক ট্রাকটি আসছিল বিপরীত দিক থেকে। অটোরিকশাটি হুমায়ূন রশীদ চত্ত্বর পার হয়ে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে আসলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে দুর্ঘটনার শিকার হন তারা।

দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তবে, হাসপাতালে পৌছার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত