আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

এড. রনজিতের সমর্থনে গণসংযোগ

এড. রনজিতের সমর্থনে গণসংযোগ

সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকারের সমর্থনে তাহিরপুরে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর ) তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় এড. রনজিত সরকার বলেন, শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ও বর্তমানের সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে চলতে শুরু করেছে। যে কারণে দেশ আজ বিশ্বের দরবারে নিজেকে স্বমহিমায় সু-প্রতিষ্ঠিত করতে পেরেছে।

এ সময় তিনি আরও বলেন, বয়স্কভাতা, মাতৃত্ব ভাতা, জেলে ভাতা, শিক্ষাভাতা, প্রতিবন্ধী ভাতা, ১০ টাকা কেজির চাল, টিসিবির পণ্য সামগ্রীসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে শেখ হাসিনা সরকার। অতীতের কোন সরকার জনগণের জন্য এতো কিছু করেনি। তারা জনগণকে শুধুই শাসন ও শোষণ করছে।

সভায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সোবহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সহ-সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবুল কালাম,বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আপ্তাব উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বিশ্বজিত সরকার, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দুকুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া, তাহিরপুর উপজেলা কৃষক লীগ সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান প্রমুখ। 

 এলএবাংলাটাইমস/আইটিএলএস



শেয়ার করুন

পাঠকের মতামত