আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ট্রাকের বিজয় ঠেকানো যাবে না : ডা. দুলাল

ট্রাকের বিজয় ঠেকানো যাবে না : ডা. দুলাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, হুমকি-ধমকি দিয়ে সাধারণ জনগণের প্রতীক ট্রাকের বিজয় ঠেকানো যাবে না।

তিনি বলেন, ‘আমার পোস্টার-ব্যানার ছিড়ে ফেলছেন, আমার কর্মীদের হুমকি দিচ্ছেন, সাধারণ জনগণকে বিভ্রান্ত করছেন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এসব করে কোন লাভ হবে না, জনগণ এবার ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করবে।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বৈরাগী বাজারে তার নির্বাচনী সভায় তিনি এ কথাগুলো বলেন।

ডা. দুলাল বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট বলেছেন স্বতন্ত্র প্রার্থীদের প্রচার কাজে বাধা দেয়া যাবে না। স্বতন্ত্র প্রার্থীরা তাদের জনপ্রিয়তায় বিজয়ী হয়ে আসলে আওয়ামী লীগ তাদের গ্রহণ করবে। সূতরাং গুজব আর বিভ্রান্তির সুযোগ নেই এবার। সবাই নিশ্চিতে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন। কেউ এতে বাধা প্রদান করলে প্রশাসনকে অবগত করুন।

এর আগে, ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহিদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার জলিল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন চন্দ্র পাল, আব্দুল মালিক মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুক্তরাজ্য প্রবাসী আনসার আলী, এ কে এম কাওসার, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী সাদ প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত