আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাক চায় নৌকার পথ আটকাতে

ট্রাক চায় নৌকার পথ আটকাতে

জলের বাহন নৌকা। আর স্থলের বাহন ট্রাক। সাধারণত এই দুই বাহনের বিরোধ লাগার কারণ নেই। কিন্তু সিলেট-২ আসনে এমনটিই ঘটতে যাচ্ছে। এখানে নৌকার পথ রুদ্ধ করতে চায় ট্রাক।

গত দুটি নির্বাচনে মহাজোট শরিকের হাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নিজেদের প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ; যার কারণে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন নেতাকর্মীরা। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর শক্ত চ্যালেঞ্জ নিতে হচ্ছে তাদের।

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে পরপর দু’বার দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন নির্বাচনের নৌকার প্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, বিশ্বনাথের পৌর মেয়র মুহিবুর রহমান। প্রতীক বরাদ্দের পর থেকেই জোরেশোরে প্রচারের মাঠে শফিকুর রহমানের নেতাকর্মীরা।

এমনকি প্রার্থীর পক্ষে কাজ করতে প্রবাস থেকে দেশে চলে এসেছেন তার পরিবারের সদস্যরাও।

অনুসারীদের দাবি, গত দুই দফায় উন্নয়নবঞ্চিত এ এলাকার মানুষ এবার নৌকার প্রার্থীকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে মুখিয়ে আছেন।

নৌকার বিজয় নিশ্চিত করতে এরইমধ্যে প্রচারে নেমেছেন শফিকুর রহমান চৌধুরী স্ত্রী তাহমিনা চৌধুরী, ভাই আজিজুর রহমান চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী ও বোন শিরিন চৌধুরী। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পরপরই তারা যুক্তরাজ্য থেকে দেশে চলে আসেন।

নেতাকর্মীরা জানিয়েছেন, টানা দশ বছর এ আসনে দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এবারের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছে। তাই নির্বাচনে নৌকা প্রতীকের নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা তাদের।

স্থানীয় ভোটার ও দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী, নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শফিকুর রহমান চৌধুরী। তবে মহাজোট শরিককে আসনটি ছেড়ে দেওয়া হয় দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। দলীয় মনোনয়ন না পেলেও এলাকায় তাঁর বিচরণ ছিল সবসময়। পরবর্তী সময়ে বর্তমান সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার মধ্যে দূরত্ব সৃষ্টি হলে এখানকার আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এ কোন্দলের কারণে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভরাডুবি হতে থাকে। তবে আনোয়ারুজ্জামান চৌধুরীর মেয়র নির্বাচনের সময় এই দুই হেভিওয়েট নেতার মাঝে সমঝোতা হয়; যার কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা বেশি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান জানান, টানা দশ বছর এ আসনে দলীয় কোনো প্রার্থী না থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল মানুষ। এবার মানুষ নৌকা প্রতীক পেয়ে খুশি। চারদিকে নৌকার যে সুর উঠেছে তাতে নৌকার বিজয় সুনিশ্চিত।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু জানান, দলের নেতাকর্মীরা একজোট হয়ে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চারদিকে নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে।

দলের একাংশের নেতারা বলছেন, একচেটিয়া বিজয়ের আশা করতে পারেন না নৌকার প্রার্থী। কারণ শফিকুর রহমানকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিশ্বনাথের পৌর মেয়র মুহিবুর রহমান। নানাভাবে তার মনোনয়ন আটকানোর চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত মুহিবুরের নির্বাচনে অংশ নেওয়া নিশ্চিত হয়েছে। জাতীয় পার্টির শক্ত প্রার্থী থাকায় এবং বিশ্বনাথ এলাকায় মুহিবুরের গ্রহণযোগ্যতার কারণে চাপে থাকবে নৌকা। নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন মুহিবুর রহমান।

এই দুই প্রার্থী ছাড়াও নির্বাচনে আছেন জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, গণফোরামের বর্তমান এমপি মোকাব্বির খান, তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক, কংগ্রেস মনোনীত মোহাম্মদ জহির এবং এনপিপি প্রার্থী মনোয়ার হোসেন।

বিগত ১১টি জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ ৫ বার, জাতীয় পার্টি ৩ বার এবং বিএনপি মনোনীত প্রার্থী ২ বার এবং গণফোরাম মনোনীত প্রার্থী একবার জয় পেয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত