আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ম্যাক ট্যুরিজম অফ সিলেট’র এক ব্যতিক্রমী বর্ষবরণ

ম্যাক ট্যুরিজম অফ সিলেট’র এক ব্যতিক্রমী বর্ষবরণ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিল ম্যাক ট্যুরিজম অফ সিলেট। ৩১ ডিসেম্বর ২০২৩ বিকেলে শুরু হওয়া মেগা ইভেন্ট সিলেট তাঁবুবাস আয়োজনটি গড়ায় নতুন বছরের প্রথম দিনের দ্বিপ্রহর পর্যন্ত।

কনকনে শীতের রাতে হাসি গান আড্ডা খেলাধুলা ও অগ্নি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তাঁবুবাস উপভোগ করেন অন্তত ত্রিশ জন ভ্রমণপিয়াসী মানুষ।

শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে অদূরেই সদর উপজেলার চাঁনপুরে অবস্থিত ক্যাফে লেমন গার্ডেনে এই তাঁবুবাস আয়োজন করে ম্যাক ট্যুরিজম অফ সিলেট।

পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরকে আরো প্রাণবন্ত ও উৎসবমুখর করতে রাতভর ব্যাডমিন্টন, লুডু, বালিশ বদলসহ নানা খেলায় মেতে উঠেন বিভিন্ন বয়সী পর্যটকরা। খেলাধুলার পাশাপাশি চায়ের কাপে জমে উঠে মোহনীয় আড্ডা। মধ্য রাতে বারবিকিউ আয়োজন ছিল ইভেন্টের অন্যতম অনুষঙ্গ। এছাড়াও হাঁসের মাংস ও বাহারী ভর্তা দিয়ে ভূরিভোজ করেন অংশগ্রহণকারীরা।

রাত বারোটায় কেক কেটে ও ফানুশ উড়িয়ে ইংরেজি নববর্ষকে বরণ করা হয়।

ম্যাক ট্যুরিজম অফ সিলেট এর মাধ্যমে এমন ব্যতিক্রমী আয়োজনের তাঁবুবাসে অংশ নিতে পেরে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেন ভ্রমণে আসা অতিথিরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত