আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

আমি মহৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে এসেছি : সরওয়ার হোসেন

আমি মহৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে এসেছি : সরওয়ার হোসেন

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন বলেছেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। দলমত নির্বিশেষে সব মানুষ আমার কাছে আসতে পারবেন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম, আজীবন পাশে থাকতে চাই। আমি মহৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে এসেছি। আমি শুধু দুই উপজেলার মানুষের জন্যই নয়, প্রবাসীদের জন্যও কাজ করতে চাই।

সোমবার (১ জানুয়ারি) রাতে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের মোকামবাজারে বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবীণ আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, ‘আমি কোন গ্রুপিং করার জন্য আসিনি। এলাকার উন্নয়নই হবে মূল কাজ। আমির নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত- স্মার্ট গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপহার দিব।’

বিশেষ অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, এ নির্বাচন সত্য ও ন্যায়ের পক্ষে ভোটাধিকার প্রয়োগের নির্বাচন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার নির্বাচন। তিনি ৭ জানুয়ারি ঈগল প্রতিকে ভোট প্রার্থনা করেন।

গোলাপগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাকারিয়া আহমদ পাপলু বলেন, সময় এসেছে সিন্ডিকেট ভাঙ্গার। এ এলাকার মানুষ এবার সঠিক রায় প্রয়োগ করবে।

জনসভায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। এর আগে সরওয়ার হোসেন ভাদেশ্বরের বিভিন্ন গ্রামে পথসভা ও লিফলেট বিতরণ করেন তিনি।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন বলেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। কিন্তু একটি পক্ষ ভোট ছাড়াই নির্বাচিত হয়ে যাবে বলে অপপ্রচার চালাচ্ছে। আপনারা এসব গুজবে কান দিবেন না। আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, গত ১০ বছর কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-৬ আসনের আর কেউ উন্নয়ন বঞ্চিত থাকবেন না।

সোমবার সকাল থেকেই তিনি ভাদেশ্বর ইউনিয়নের মেহেরেপুর, কোনাগ্রাম, খুলিয়া পাত্তন, কাটাখালিপার, গোয়াসপর শেখপুর, হাওরতলা ও মীরগঞ্জ বাজারে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসব গণসংযোগ ও মতবিনিময় সভায় স্থানীয় আও য়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং যুবসমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত