আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দুলাল সৎ লোক: শফি এ চৌধুরী

দুলাল সৎ লোক: শফি এ চৌধুরী

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী বলেছেন, ‘ডা. দুলাল আমার ভাগিনা, আমি তাকে চিনি। সে সৎ লোক। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খুবই স্নেহ করেন। দুলাল এমপি হলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হবে।’

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলালের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক নির্বাচনী জনসভায় ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, ‘ভোটাররা সজাগ থাকুন। ষড়যন্ত্র-চক্তান্ত শুরু হয়ে গেছে। কিন্তু জনগণের শক্তিই বড় শক্তি। যত প্রভাবশালীই হোন না কেন জনগণের বিপক্ষে গিয়ে জয়ী হতে পারবেন না।’

তিনি বলেন, ‘আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। ট্রাক মার্কায় ভোট দেবেন। আপনারা পাশে থাকলে ট্রাক মার্কার বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

ভোটারদের প্রতি ডা. দুলাল বলেন, ‘আমার কথায় নয়, যাকে আপনার বিবেচনায় যোগ্য মনে হয় তাকেই ভোট দেবেন। কিন্তু একটা বিষয় সজাগ থাকবেন কেউ যেন আপনার ভোট কারচুপি করতে না পারে। প্রশাসন সরকারি দলের প্রার্থীর পক্ষে। আমার পক্ষে আমার জনগণ। প্রত্যেক ভোটার আমার এজেন্ট, আমার প্রতিনিধি এবং আমার ভোটের রক্ষক।’

সিলেট-৩ আসনের ভোটার এবং সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আমার কর্মী-সমর্থকদের কিভাবে হয়রানী করা হয়েছে। আমার প্রচার কাজে কিভাবে বাঁধা দেওয়া হয়েছে। এমনকি আমার সভায় হামলা করা হয়েছে। এসবের প্রতিকার চেয়েও আমি পাইনি। এর বিচারের ভার আমি এই আসনের মানুষের ওপর ছেড়ে দিয়েছি।’

শুধু প্রশাসন নয় অনেক প্রভাবশালী নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছেন; অভিযোগ করে ডা. দুলাল বলেন, ‘আমি বিশ্বাস করি এই আসনের আবালবৃদ্ধবনিতা, তরুণ সমাজ তাদের ভোটের মাধ্যমেই তাদের সেবক নির্বাচিত করবেন। গতকালও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ভোট যেন সংঘাতপূর্ণ না হয়, জনগণ যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন। কোনো কারচুপি চলবে না।” অথচ এই আসনে নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর কোনো কথায়ই মানছেন না। কোনো নিদের্শনা মানছেন না। কিন্তু আমি আমার নেত্রীর কথায় বিশ্বাস করি। সুতরাং জনগণ ট্রাক মার্কার পক্ষে আছেন তাই আমাদের জয় হবেই।’

ভোটের দিন নিরপেক্ষ ও যথাযথ ভূমিকা পালনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ডা. দুলাল বলেন, ‘জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলবেন না। যদি অন্যায়ভাবে কিছু করেন তা হলে এর ফল ভালো হবে না। সিলেট আধ্যাতিক নগরী। শাহজালালের মাটি। এখানে অন্যায় করে কেউ কোনোদিন পার পায়নি। যে বা যারা অপকর্মের চেষ্টা করবেন তারাও পার পাবেন না। সুতরাং সবাই সতর্ক থাকবেন।’

এসময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহিদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার জলিল, আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, নেসারুল হক চৌধুরী বুস্তান, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী সাদ, যুবলীগ নেতা নন্দন চন্দ্র পাল, রুমেল আহমদ মেম্বার প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত