আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কুলাউড়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়

কুলাউড়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বহিরাগতদের অবাধ বিচরণের ব্যাপারে সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ করা হয়েছে। ফলে সুষ্ঠু ও অবাদ নির্বাচন নিয়ে সংশয় কেবল প্রার্থীদের মধ্যেই নয়, ভোটারদের মধ্যেও।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতিকের প্রার্থী ও সাবেক এমপিএম এম শাহীন সিলেট বিভাগীয় কমিশনার ও সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে পৃথক লিখিত অভিযোগ করেন। যার অনুলিপি দেয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, কমিশনারবৃন্দ ও সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার মৌলভীবাজার, সহকারী রিটানির্ং কর্মকর্তা ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জকে।

লিখিত অভিযোগে এম এম শাহীন উল্লেখ করেন, দ্বাদশ নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়ে কুলাউড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতো মধ্যেই এর আলামত স্পষ্ট হয়েছে। প্রতিদিনই প্রতিদ্বন্দ্বি দু’জনপ্রার্থীর কর্মী-সমর্থকদেরম ধ্যে হামলা-ভাঙচুর, পেশি শক্তি প্রদর্শনসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। নির্বাচন যত সন্নিকটে আসছে, সংঘাত-সংঘর্ষেও আশঙ্কা তত বাড়ছে। কোনো কোনো প্রার্থীর পক্ষে বহিরাগত লোকজন এলাকায় মহড়া দিচ্ছে। বিভিন্ন বাসা বাড়ী ও হোটেলে শত বহিরাগত লোকেরা অবস্থান নিয়েছে। নির্বাচনের দিন এই বহিরাগতরা ভোটের পরিবেশে বিঘ্ন সৃষ্টি করতে পাওে বলে শঙ্কা রয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, সরকার, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের একান্ত চাওয়া-যেকোনো মূল্যে এবারের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নকরা। কিন্তু কুলাউড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ও বহিরাগতদের বিতাড়িত করা নাহলে মৌলভীবাজার-২ আসনের নির্বাচন দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ হবে।

খোঁজ নিয়ে জানান, গেছে কুলাউড়ার ৫টি বাসায় ও ৬টি আবাসিক হোঠেলে বহিরাগতরা অবস্থান নিয়েছে। অবস্থান নেয়া লোকজনের বেশির ভাগ সিলেট ও ময়মনসিংহের বলে জানা গেছে।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন জানান, বহিরাগতদের বিষয়ে তৃণমূল বিএনপির প্রার্থী আমাকে ফোনে জানিয়েছেন। উনাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। তবে অভিযোগের অনুলিপি এখনও পাইনি। তাছাড়া আজ থেকে সবধরণের নির্বাচনী সভা ও প্রচারণা বন্ধ থাকবে। এরপর যদি কোন বহিরাগতদের পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। কুলাউড়ায় ৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোট যাতে অবাধ, শান্তিপূর্ণভাবে হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত