আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আম্বরখানা গার্লস স্কুলে ভোট দিলেন তৃণমূল বিএনপির শমসের মুবিন

আম্বরখানা গার্লস স্কুলে ভোট দিলেন তৃণমূল বিএনপির শমসের মুবিন

সিলেট-১ আসনের আম্বরখানা গার্লস স্কুলে ভোট দিলেন সিলেট-৬ আসনে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন ও দলটির প্রার্থী শমসের মুবিন মুবিন চৌধুরী।

সকাল সোয়া ৮টার দিকে তিনি কর্মী সমর্থক ছাড়াই ভোটকেন্দ্রে আসেন এবং ভোট দেন।

তবে তিনি কোন প্রতীকে ভোট দিয়েছেন এটা নিয়ে উপস্থিত ভোটারদের মধ্যে কৌতুহল তৈরী হয়েছে। কারণ, সিলেট-১ আসনে তার দল তৃণমূল বিএনপির কোন প্রার্থী নেই।

তাছাড়া কাকে ভোট দিলেন এ বিষয়ে শমসের মুবিন চৌধুরীও কোনো কথা বলেননি।

সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন, আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক এবং বাংলাদেশ, কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী।

এদিকে, ভোট প্রদানের পর ভোট প্রদান শেষে শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছি। সময়ের সাথে সাথে ভোটার বাড়বে বলে প্রত্যাশা। ফলাফল হিসেবে জনগণের রায়ই ভোটাররা মেনে নিবে৷

তিনি তার নির্বাচনী এলাকা নিয়ে বলেন, সিলেট-৬ আসনে সম্প্রীতি বিরাজ করছে। দিনের শেষ পর্যন্ত যদি এমন পরিবেশ রাখা যায় তাহলে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখা যাবে।

শমসের মবিন চৌধুরী বলেন, দল হিসেবে আমরা একদমই নতুন দল। সাংগাঠনিক দুর্বলতা থাকা স্বত্ত্বেও ভালো ফলাফল করবে তৃণমূল বিএনপি। কোনো কর্মী হুমকির মুখে নেই। নতুন দল হিসেবে জনগণের যে সাড়া পেয়েছি, সেটি অসাধারণ।

এসময় তিনি আরও বলেন, অগ্নিসংযোগের মাধ্যমে যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছে সেটি কোনো কাজে আসবে না৷ বরং জনগণ তা উপেক্ষা করে ভোট দিতে আসবে।

প্রসঙ্গত, সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মুবিন চৌধুরী। এ আসনে অন্য প্রতিদ্বন্দ্বীরা হলো, স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন, আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা, জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান।

প্রার্থী হলেও সে আসনে শমশের মুবিন চৌধুরীর ভোট না থাকায় তিনি সিলেট-১ আসনে ভোট দেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত