আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভোটার উপস্থিতি কম, ভোটে নেই আমেজ

ভোটার উপস্থিতি কম, ভোটে নেই আমেজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো সিলেটের গোলাপগঞ্জেও ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, পৌর এলাকার সরকারি এমসি একাডেমি, পৌরসভা, কানিশাইল চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি একেবারেই কম। ভোট কেন্দ্রের সারিতে ভোটার উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যায়নি। ভোটারদের মধ্যে নির্বাচনের কোন আমেজ নেই।

৪টি ভোট কেন্দ্র ঘুরে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে কর্মকর্তাদের সাথে কথা বলে যায়, সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত টানা ২ঘন্টায় একেকটি ভোট কেন্দ্রে ২০ থেকে ৩০টি করে ভোট পড়েছে। যে কয়েকটি ভোট পড়েছে এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা বেশি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে জানান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থাকা কর্মকর্তারা।

উল্লেখ্য, নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন, ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান ও সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান আতা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত