আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের কৃতজ্ঞতা

এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের কৃতজ্ঞতা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে জনগণের উদ্দেশ্যে তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট শরীফ উদ্দিন স্যারসহ মুক্তিযোদ্ধা, প্রয়াত হবিগঞ্জের সকল নেতৃবৃন্দকে শ্রদ্ধাভরে স্মরণ, প্রিয় বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীকে সশ্রদ্ধ সালাম, আদাব, শুভেচ্ছা ও আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ”যারা নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।”

তিনি বলেন, ‘৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জবাসী আমাকে হবিগঞ্জ-২ আসনে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বিশাল ব্যবধানে বিজয়ী করে যে আস্থা ও মর্যাদা প্রদান করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ, অভিভূত। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যিনি আমাকে আপনাদের কাছে প্রার্থী হিসেবে পাঠিয়েছিলেন, আপনারা আমার প্রার্থীতাকে অনুমোদন করে জননেত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছেন, সম্মান জানিয়েছেন। এজন্য সর্বস্তরের মানুষের কাছে আমার হৃদয়জ কৃতজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সকল সম্মানিত নেতৃবৃন্দ ও কর্মী ভাইদের। আমি বানিয়াচং-আজমিরীগঞ্জের বিভিন্ন ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বানিয়াচং-আজমিরীগঞ্জের সম্মানিত প্রবাসী ভাইদের প্রতিও আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করেছেন ও বানিয়াচং-আজমিরীগঞ্জের প্রবাসী ভাইয়েরা ও সমর্থন ও সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ছুটে এসে যারা আমার প্রচার কাজে অংশ নিয়েছেন, আমাকে সাহস ও সমর্থন যুগিয়েছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’

প্রথমবারের মতো নির্বাচিত এ সংসদ সদস্য বলেন- ‘গুরুজনদের দোয়া, পরিবার-পরিজনের প্রেরণা, অগ্রজদের পরামর্শ ও সহকর্মীদের পরিশ্রম আমার বিজয়কে আরো সহজতর করেছে। পাশাপাশি নৌকার জয়ের জন্য আমার সাথে একাত্মভাবে নির্বাচনের মাঠে লড়ে যাওয়া স্নেহের অনুজদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তোমরাই হবে আমার নতুন বানিয়াচং-আজমিরীগঞ্জ বির্নিমাণের শক্তি ও সাহস। নির্বাচন চলে গেছে। আমাদেরকে এখন দলমত নির্বিশেষে সকলে মিলে আমাদের প্রাণপ্রিয় বানিয়াচং-আজমিরীগঞ্জকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে।’

বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর পরিকল্পিত স্বপ্ন বাস্তবায়নে জনগণের পাশে থেকে সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চান তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত