আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মাদক ব্যবসায়ীদের হামলা, আহত ১০

মাদক ব্যবসায়ীদের হামলা, আহত ১০

সিলেটে হরিজন সম্প্রদায়ের উপর হামলা ও তাদের মন্দির ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা রেলওয়ের হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রাজু লাল বলেন, ‘আমরা একটি সামাজিক অনুষ্ঠান নিয়ে আলোচনায় ছিলাম। হঠাৎ খবর পেয়ে আমরা ছুটে গিয়ে দেখি আমাদের সন্তান বাদশাকে হামলা করছে মাদক ব্যবসায়ীরা। পরে আমাদের মন্দিরে হামলা চালায় তারা। হামলায় ১০ আহত হয়েছেন।

আহত বাদশা জানান, ‘আমি দাঁড়ানো অবস্থায় আশিক আহমদ, সামছুদ্দিন ও দেলোয়ারের নেতৃত্বে আমার উপর হামলা চালায় এ মাদক ব্যবসায়ীরা।’

তিনি আরো বলেন, ‘তারা এলাকায় মাদক ব্যবসা, জোয়ার ব্যবসা করে। আমাদের নিরপত্তা নাই। আমার নিরপত্তা চাই।’

গুরুতর আহতরা হলেন, প্রদীপ লালের ছেলে নান্টু লাল (৩৩), তুফান লালের ছেলে জমিন লাল (৩০), প্রেম লালের ছেলে বাদশা লাল (১৮), বাদল লালের ছেলে বাঁধন লাল (১৮), রাজু লালের ছেলে সঞ্জু লাল দাস (১৬), সেলিম লালের মেয়ে মাধবী রানী (৪০), সাজন বাবুর ছেলে রাজন বাবু (৩৬) সহ আরো কয়েকজন।

এই ঘটনায় হরিজন কলোনির বেশ কয়েকটি বাসা বাড়ি ও কালী মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন > ওসমানী হাসপাতালে ঘুষের ৬ লাখ টাকাসহ দুই ‘ব্রাদার’ আটক

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, দক্ষিণ থানার ওসি ইয়ারদৌস হাসান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে ওসমানী হাসপাতালে এসেছি। এই ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছি।’

হরিজন সম্প্রদায়ের ব্যক্তিরা জানান, স্থানীয় মাদক ও তীর খেলায় জড়িত ব্যবসায়ীরা তাদের উপর অতর্কিত হামলা করেছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত