আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শিক্ষার্থীরাই বাংলাদেশের মূল চালিকাশক্তি: বিভাগীয় কমিশনার

শিক্ষার্থীরাই বাংলাদেশের মূল চালিকাশক্তি: বিভাগীয় কমিশনার

শিক্ষার্থীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের হাতিয়ার, তারাই উন্নত দেশ গড়ার মূল চালিকাশক্তি। শিক্ষার্থীরা তাদের আধুনিক চিন্তা-ভাবনা ও স্মার্ট কর্মযজ্ঞের মাধ্যমে বাংলাদেশকে নেবে অনন্য মাত্রায়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সিলেটে দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি এ কথা বলেছেন।

পিআইডি সিলেট আঞ্চলিক কার্যালয় থেকে প্রেরিত এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধে স্মার্ট বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুছরত হক।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল উপকরণ স্মার্ট সিটিজেন উল্লেখ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন, স্মার্ট নাগরিক তৈরি করতে সরকার বদ্ধ পরিকর। সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করে আসছে যা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে পারে।

স্মার্ট বাংলাদেশ রূপান্তরে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্মার্ট প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে যাতে তারা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। বর্তমানে প্রযুক্তিখাতের সাফল্যে অব্যাহত রেখে স্মার্ট শিক্ষার্থীদের হাত ধরেই দেশ পৌঁছে যাবে ২০৪১ এর স্মার্ট বাংলাদেশে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত