আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

‘বিশ্বাস হচ্ছে না’ সামন্ত লালের, শহীদের ‘লাকি সেভেন’, ‘কৃতজ্ঞ’ শফিক

‘বিশ্বাস হচ্ছে না’ সামন্ত লালের, শহীদের ‘লাকি সেভেন’, ‘কৃতজ্ঞ’ শফিক

নতুন মন্ত্রীসভায় সিলেট বিভাগ থেকে তিন জন ঠাঁই পয়েছেন। মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদকে পূর্ণমন্ত্রী ও সিলেট-২ আসনে সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে প্রতিমন্ত্রী করা হচ্ছে। এছাড়া টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন বিশিষ্ট চিকিৎসক সামন্ত লাল সেন। তার বাড়ি সিলেটের বিশ্বনাথে।

মন্ত্রীসভায় ঠাইঁ পাওয়ার খবর শুনে নার্ভাস হয়ে গেছেন জানিয়ে বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন বলেন, ‘আমি রীতিমতো নার্ভাস হয়ে গেছি শুনে। এখনো বিশ্বাস হচ্ছে না।’

বুধবার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী হয়েছেন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আজ শপথের পর জানা যাবে।

পূর্ণ মন্ত্রী হিসেবে নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ। অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সংসদের একজন প্রবীণ সদস্য। আমি সাতবার নির্বাচিত হয়েছি। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। অনেকেই বলেন, লাকি সেভেন। এটাও আমার একটা লাক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’

আব্দুস শহীদ আরও বলেন, ‘আমি দীর্ঘদিন রাজনীতি করার কারণে মন্ত্রিসভার সদস্য হয়ে উপহার পেয়েছি। আমি সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করেছি। শত কষ্ট ও ত্যাগস্বীকার করেও আওয়ামী লীগের নীতি বাস্তবায়নে কাজ করেছি। তাই মনে করি, প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আওয়ামী লীগের এই যে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে পৌঁছার রাস্তাকে আরও মসৃণ করে এগিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব।’

প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

এক দশক পর সিলেট-২ সংসদীয় (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ডুবানো নৌকা ভাসিয়ে এবার এই প্রবীণ রাজনীতিবিদ নাম লিখাচ্ছেন মন্ত্রীসভায়। প্রতিমন্ত্রী হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই দেশের কল্যাণে এবং এলাকার মানুষের ভালোর জন্য কাজ করব। আমি সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

মন্ত্রিসভার তালিকা ঘেঁটে দেখা গেছে, সিলেটের যে তিনজন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন, এদের মধ্যে সামন্ত লাল সেন ও শফিকুর রহমান চৌধুরীর বাড়ি সিলেট। এ ছাড়া আব্দুস শহীদের বাড়ি মৌলভীবাজার। এবার সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে কেউ মন্ত্রিসভায় ঠাঁই পাননি। তবে গত মন্ত্রিসভায় সিলেটের দুজন এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের একজন করে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন।

আগের মন্ত্রিসভায় সিলেট-১ (নগর-সদর) আসনের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য ইমরান আহমদ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে মাহবুব আলী ছাড়া সবাই আবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত