আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটের মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায়

সিলেটের মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায়

নতুন মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে তিন জন জায়গা পেয়েছেন। তারা হলেন- মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদ, সিলেট-২ আসনে সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, এবং টেকনোক্রেট মন্ত্রী, বিশিষ্ট চিকিৎসক সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নেওয়ার পর নতুন দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়।

সিলেটের দুই মন্ত্রীর মধ্যে মো. আব্দুস শহীদকে কৃষি মন্ত্রণালয় এবং ডা. সামন্ত লাল সেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া শফিকুর রহমান চৌধুরী প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন।

মন্ত্রিসভার তালিকা ঘেঁটে দেখা গেছে, সিলেটের যে তিনজন মন্ত্রিসভায় ঠাই পেয়েছেন, এদের মধ্যে সামন্ত লাল সেন ও শফিকুর রহমান চৌধুরীর বাড়ি সিলেট। এ ছাড়া আব্দুস শহীদের বাড়ি মৌলভীবাজার। এবার সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে কেউ মন্ত্রিসভায় ঠাঁই পাননি। তবে গত মন্ত্রিসভায় সিলেটের দুজন এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের একজন করে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন।

আগের মন্ত্রিসভায় সিলেট-১ (নগর-সদর) আসনের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য ইমরান আহমদ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে মাহবুব আলী ছাড়া সবাই আবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত