আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নতুন মন্ত্রিসভায় এম এ মান্নান না থাকায় হতাশ সুনামগঞ্জের মানুষ

নতুন মন্ত্রিসভায় এম এ মান্নান না থাকায় হতাশ সুনামগঞ্জের মানুষ

হাওরের রাজধানী বলে খ্যাত সুনামগঞ্জ জেলা উন্নয়নের মূল ধারা থেকে অনেক পিছিয়ে ছিল। তবে গত ৫ বছরে জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় উন্নয়নে কিছুটা গতি পায়। কিন্তু নতুন মন্ত্রিসভায় এম এ মান্নান না থাকায় হতাশ সুনামগঞ্জ৷

বিশেষ করে এবার সংসদ নির্বাচনের পর সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে অর্থমন্ত্রী ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিককে শিক্ষামন্ত্রী হিসেবে আলোচনা হলেও নতুন মন্ত্রিসভায় সুনামগঞ্জের কাউকে মন্ত্রী পরিষদে না রাখায় জেলার উন্নয়নের চাকা থেমে যাওয়ার আশঙ্কা করছেন জেলার বাসিন্দা।

জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সাল থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হন এম এ মান্নান। ২০১৪ সালে তিনি আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ২০১৮ সালে তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালীন সময়ে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, টেক্সটাইল ইনস্টিটিউট, কৃষি ইনস্টিটিউট, বিটাক, ধান গবেষণা কেন্দ্র, রানীগঞ্জ সেতু, সুনামগঞ্জ- ময়মনসিংহ উড়ালসড়ক, সুনামগঞ্জ দিরাই আজমিরীগঞ্জ -ঢাকা সড়ক নির্মাণধীন প্রকল্প সহ দৃশ্যমান অনেক উন্নয়ন হয়। তিনি সুনামগঞ্জে রেললাইন সংযুক্ত, বিমান বন্দর স্হাপন সহ অনেক মেগাপ্রকল্প বাস্তবায়নের স্বপ্ন দেখেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে সবোচ্চ ভোট পেয়ে ১ লাখ ২০ হাজার ভোটের ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। জেলাবাসীর আশা ছিল এবার তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব পাবেন। কিন্তু নতুন মন্ত্রী পরিষদের ৩৭ জনের তালিকায় সুনামগঞ্জ থেকে কারো নাম বা থাকায় হতাশা দেখা যায়।

জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, পিছিয়ে পড়া সুনামগঞ্জকে জাতীয় উন্নয়নের মুল ধারায় নিয়ে আসতে কাজ শুরু করেছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এবার তাকে মন্ত্রী পরিষদে না দেখে আমরা হতাশ।সুনামগঞ্জের উন্নয়নের জন্য তাকে মন্ত্রী পরিষদে জায়গা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন ধর বলেন, এম এ মান্নানের মতো সৎ সজ্জন বিচক্ষণ অভিজ্ঞ মানুষ কে মন্ত্রী পরিষদে না দেখে আমরা ব্যতিত ও মর্মাহত।

এম এ মান্নান বলেন, আমি নতুন মন্ত্রী পরিষদে না থাকলেও সংসদে আছি। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চারবার দলের মনোনয়ন দিয়ে সংসদ সদস্য হয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। সরকারের দুই মেয়াদে মন্ত্রী পরিষদে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি শেখ হাসিনার একজন কর্মী তিনি যেখানে কাজে লাগাবেন সেখানে কাজ করব।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত