আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিক্ষা অর্জনের মূল লক্ষ্য হওয়া উচিত মনুষ্যত্ব অর্জন : ড. নজরুল

শিক্ষা অর্জনের মূল লক্ষ্য হওয়া উচিত মনুষ্যত্ব অর্জন : ড. নজরুল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষা অর্জনের মূল লক্ষ্য হওয়া উচিত মনুষ্যত্ব অর্জন।

শিক্ষার্থীদের যুগপোযোগী শিক্ষার মাধ্যমে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি নিজেকে মানবিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শুধুমাত্র বড় বড় ডিগ্রি অর্জন করলেই মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সকল মানবিক গুণের অধিকারী হতে হবে। তাহলে তোমরা সমাজকে আলোকিত করতে পারবে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় কানাইঘাট উপজেলার বীরদল এন.এম একাডেমী মাঠে মাওলানা রফিকুল হক ফাউন্ডেশনের প্রথম মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এর পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য সামাজিক সংগঠন এবং সমাজ হিতৈষী ব্যক্তিবর্গকে এগিয়ে আসারও আহ্বান জানান।

মাওলানা রফিকুল হক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জুবায়ের আহমদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ শাব্বির আহমদ, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন, কানাইঘাট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লোকমান হোসাইন, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মো. মামুন আহমদ, চরিপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফয়জুল ইসলাম।

বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান মো. জার উল্লাহ, মনসুরিয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা সাইফুল আলম, মাস্টার ফয়ছল আহমদ, বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, সমাজসেবী মুহিবুল হক প্রমুখ।

স্বাগত বক্তব্য প্রদান করেন, মাওলানা রফিকুল হক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার সেক্রেটারি মো. ফয়ছল উদ্দিন। ১ম মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন এক্সিকিউটিভ ডিরেক্টর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট মো. অলিউর রহমান।

অনুষ্ঠানে বক্তাগণ ফাউন্ডেশনের ধারাবাহিক অগ্রগতি কামনা করেন এবং গবেষণা এরকম প্রতিযোগিতা কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত করার আহ্বান জানান।

প্রতিযোগিতায় উপজেলার ৬৮টি প্রতিষ্ঠানের ২১৩ জন শিক্ষার্থীর মধ্যে বিজয়ী ৪১ জনকে একটি করে স্কুল ব্যাগ, পুরষ্কার প্রনোদনার সম্মানী ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত