আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সিসিকে’র নতুন সিইও ইফতেখার আহমেদ চৌধুরীর দায়িত্ব গ্রহণ

সিসিকে’র নতুন সিইও ইফতেখার আহমেদ চৌধুরীর দায়িত্ব গ্রহণ

সিলেট সিটি কর্পোরেশনের নতুন সিইও ইফতেখার আহমেদ চৌধুরী কর্মস্থলে যোগদান করেছেন। রোববার (২১ জানুয়ারি) সকালে তিনি নতুন কর্মস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সিসিক’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে তিনি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে দেখা করতে তার অফিসে গেলে সেখানে তাকে মেয়র স্বাগত এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে, দুপুরের দিকে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিইও ইফতেখার আহমদ চৌধুরী সিটি কর্পোরেশনের শাখা প্রধানদের সাথে এক বৈঠকে মিলিত হন।

এসময় তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা করেন। নগরীরবাসীর সার্বিক কল্যাণে জনদুর্ভোগ হ্রাসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় মেয়র বলেন, ‘আমাদের নতুন সিইও একজন অভিজ্ঞ মানুষ। তিনি আমাদের সাথে থাকায় টিমওয়ার্ক আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।’

জবাবে সিইও ইফতেখার আহমদ চৌধুরী বলেন, ‘নতুন দায়িত্ব নিয়ে আবার নগরভবনে ফিরতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আগেও এখানে কাজ করেছি। আশা করছি নতুন দায়িত্বে সবাইকে নিয়ে নগরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে সক্ষম হবো।’

উল্লেখ্য, এর আগে ইফতেখার আহমেদ চৌধুরী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পারসোনাল সেক্রেটারি (পিএস) হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (যুগ্মসচিব) ছিলেন। গত ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশন থেকে সিলেট সিটি কর্পোরেশনে বদলি করা হয়।

বাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত