আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেট ক্লাব লিঃ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিলেট ক্লাব লিঃ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিলেট ক্লাব লিঃ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুদিন ব্যাপি অনুষ্ঠান মালা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ১৯ জানুয়ারি ক্লাবে আয়োজন করা হয় শিশু-কিশোর কিশোরীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান। তিন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

২০ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শনিবার সন্ধ্যায় প্রথম পর্বে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করেন সিলেট ক্লাবের সাবেক প্রধান উপদেষ্টা শফিউল আলম চৌধুরী নাদেল। সিলেট ক্লাবের সভ্যদের পরিবারের সদস্যরা নানা রকম পিঠা নিয়ে বসেন বিভিন্ন স্টলে।

সিলেট ক্লাবের সাবেক প্রধান উপদেষ্টা হাফিজ আহমদ বিচারকের দায়িত্ব পালন করতে যেয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন ক্লাব উপদেষ্টা ফয়সল আহমদ চৌধুরী।

দ্বিতীয় পর্বে ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দৃষ্টিনন্দন কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট হাসিন আহমদ, সাবেক প্রেসিডেন্ট শমসের জামাল, সাবেক প্রধান উপদেষ্টা হাফিজ আহমদ, ক্লাবের প্রধান উপদেষ্টা হারুনুর রশীদ দিপু, উপদেষ্টা ফয়সল আহমদ চৌধুরী ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সিলেট ক্লাব লিঃ এর কার্যকরী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, ডাইরেক্টর অ্যাডমিন আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, ডাইরেক্টর রিক্রিয়েশন শাহাদৎ হোসেন, ডাইরেক্টর স্পোর্টস এন্ড কালচার জিল্লুর রহমান সুমন, ডাইরেক্টর ফুড এন্ড অ্যাকোমেডেশন রথীন্দ্র কুমার দাস নিশু সহ ক্লাবের বিপুল সংখ্যক সভ্য ও তাদের পরিবারের সদস্যরা।

তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন, অদ্বিথীয়া অথি ও মিথিলা। 

 বাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত