আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিজিবি-চোরাকারবারিদের সংঘর্ষ-গুলি

বিজিবি-চোরাকারবারিদের সংঘর্ষ-গুলি

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে আসা ভারতীয় চিনি আটককে কেন্দ্র করে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সাথে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বিজিবি । এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল রবিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সীমান্তবর্তী ১২৫৫ নং পিলারের বরমসিদ্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে ভারতীয় মাদক-চিনি পাচারের নিরাপদ সড়ক হয়ে উঠেছে বরমসিদ্ধিপুর, মাঝেরগাঁওসহ আশপাশের কয়েকটি এলাকা। বিজিবি ও পুলিশের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে চোরাকারবারিরা ভারতীয় চিনিসহ বিভিন্ন পণ্য দেশের বাজারে ছড়িয়ে দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে বরমসিদ্ধিপুর এলাকায় প্রতিদিনের ন্যায় চিনি আনতে ভারতে প্রবেশ করে চোরাকারবারিরা। ভারতের সীমান্তের কাঁটার তার পেরিয়ে চিনি নিয়ে দেশের সীমান্তে আসলে আগে থেকে ওৎপেতে থাকা বিজিবির টহল টিম তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় বিজিবি সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এ খবর পেয়ে সকালে সিলেট ৪৮ বিজিবির সিও মুনতাছির মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়। তবে এ বিষয়ে বিজিবির সাথে বারবার যোগাযোগ করা হলেও কারও বক্তব্য পাওয়া যায় নি।

এ বিষয়ে জানতে উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার আব্দুল ওয়াহাবের মুঠোফোনে যোগাযোগ করা হলে একটু পরে বিষয়টি সম্পর্কে জানাবেন বলে ফোন রেখে দেন।

সিলেটের ৪৮ বিজিবির সিইও মুনতাসীর মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেন নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম দস্তগীর জানান, চোরাকারবারিদের সাথে বিজিবির সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। বিজিবির কমান্ডার এ ঘটনায় থানায় অভিযোগ নিয়ে আসছেন। তাদের অভিযোগ পেলে মামলা রেকর্ড করে জড়িতদের ধরতে অভিযান চালানো হবে।

 বাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত