আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লিডিং ইউনিভার্সিটির উপাচার্যকে লাঞ্ছিতের অভিযোগ

লিডিং ইউনিভার্সিটির উপাচার্যকে লাঞ্ছিতের অভিযোগ

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি উপাচার্য কাজী আজিজুল মাওলাকে প্রাণনাশের হুমকি প্রদান ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই বিশ্ববিদ্যালয়েরই ট্রাস্টিজ বোর্ডের সদস্য ও আইন বিভাগের এক প্রভাষকের বিরুদ্ধে।

এমন অভিযোগে রোববার রাতে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়রি করেন উপাচার্য। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের কাছেও তিনি পৃথক অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে উপাচার্য কাজী আজিজুল মাওলার অফিস কক্ষে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ ও আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম প্রবেশ করে উপাচার্যকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ।

নিজের অভিযোগে উপাচার্য উল্লেখ করেন, প্রভাষক রেজাউল করিম উপাচার্যের টেবিলে রাখা সিরামিকের মগ সজোরে তার দিকে ছুড়ে মারলে সেটা হাতে এসে আঘাত করে। এ সময় তারা উপাচার্যের দায়িত্ব থেকে স্বেচ্ছায় ইস্তফা না নিলে 'ক্যাম্পাস থেকে লাশ বের হবে' বলে হুমকি দেয়।

উপাচার্য জানান, গত ১৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে এই দুই ব্যক্তিসহ বিশ্ববিদ্যালয়ের আরও কিছু কর্মকর্তা ও শিক্ষক তাকে একইভাবে হুমকি দিয়ে উপাচার্যের পদ স্বেচ্ছায় ত্যাগ করতে চাপ প্রয়োগ করেন। ইতোমধ্যেই তারা উপাচার্যের বিরুদ্ধে হয়রানিমূলক দুটি মিথ্যা মামলাও করেছেন।

উপাচার্য আরও জানান, গত বছর ১৩ মার্চ যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে যথারীতি কর্মস্থলে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় সকাল সাড়ে ৯টায় দেওয়ান সাকিব আহমদ এবং আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম কার্যালয়ে প্রবেশ করতে উপাচার্যের গতিরোধ করে। অতঃপর তালাবদ্ধ দরজা খুলে প্রবেশ করতে চাইলে প্রভাষক রেজাউল করিম উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

উপাচার্য কাজী আজিজুল মাওলা বলেন, ‘দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবৈধ ট্রাস্টি বোর্ডের কিছু সদস্য এবং ট্রেজারার বনমালী ভৌমিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সম্পূর্ণ উপেক্ষা করে যাবতীয় অফিস কার্যক্রম ও আর্থিক লেনদেন পরিচালনা করছেন, যা আমি লিখিতভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে পূর্বেই জানিয়েছি। ২০২১ সাল হতে রাষ্ট্রপতি কর্তৃক আমি নিযুক্ত হয়েছি। আমি তাদের কথায় কেন স্বেচ্ছায় পদত্যাগ করব। তাদের এই মারমুখী আচরণে আমি প্রতিনিয়ত জীবননাশের আশঙ্কা নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেস্ট হাউসে অবস্থান করছি।’

তবে এমন অভিযোগ অস্বীকার করে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টিজ বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ বলেন, হুমকি বা লাঞ্ছিত করার অভিযোগ ডাহা মিথ্যে। উপাচার্য একজন সম্মানী লোক, তাকে কেন আমরা অপদস্থ করবো।

তিনি বলেন, স্থাপত্য বিভাগের একটি সমস্যা নিয়ে আমরা কাল বিকেলে তার সাথে কথা বলতে গিয়েছিলাম। তিনি তখন আমাদের সাথে দুর্ব্যবহার করে রুম থেকে বের করে দেন। তিনি আমাদের সবার সাথেই দুর্ব্যবহার করেন। এমনকি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাথেও।

এব্যাপারে সিলেট দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, হুমকি ও লাঞ্ছিতের অভিযোগে উপাচার্য জিডি করেছেন। অভিযোগ তদন্তের অনুমতি চেয়ে আমরা আদালতে আবেদন করেছি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত