আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শীতে কাঁপছে শ্রীমঙ্গল

শীতে কাঁপছে শ্রীমঙ্গল

সারাদেশের ২৬টি জেলায় চলছে শৈত্যপ্রবাহ। এর মধ্যে আছে মৌলভীবাজারও। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় এ তথ্য জানান শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান। ঘন কুয়াশা ও মেঘলা আকাশ কেটে গেলে তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র।

এদিকে উপজেলায় সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে মেঘলা আকাশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপামাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল। সূর্যের তাপ না থাকায় শহর ও গ্রামাঞ্চলের লোকজনকে গরম কাপড় গায়ে দিয়েও কাঁপতে দেখা গেছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। মোটা গরম কাপড়ের অভাবে চা-শ্রমিকসহ নিম্নআয়ের লোকজন বেশি কষ্টে আছেন। টানা কয়েক দিনের হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে মানুষ। দিন রাত সমান তালে বইছে কনকনে হিমেল হাওয়া। ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার শ্রীমঙ্গলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে রাতে শীতের অনুভূতি বেশি হবে। এ ছাড়া মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে। সকাল থেকে টুকরি-কোদাল কাঁধে নিয়ে শহরের দিকে এই শ্রমজীবীদের অনেকে আসছিলেন। রিকশা ও ভ্যান নিয়েও অনেকে পথে বের হন। প্রায় সবারই কান-মাথা চাদর, মাফলার দিয়ে মোড়ানো ছিল। কনকনে ঠান্ডা বাতাসে ভোগান্তি আরও বাড়ে।

হাইল হাওরের বাইক্কা বিল এলাকার হাসান আহমদ বলেন, দু-চার দিন ধরে অনেক ঠান্ডা লাগছে। এর আগে এত ঠান্ডা ছিল না। রাতের বেলাতেই বেশি ঠান্ডা লাগে। গাঢ় কাপড় ছাড়া চলা যায় না।

রিকশাচালক আবুল কালাম বলেন, ‘কনকনে ঠান্ডা পড়েছে। ঠান্ডার কারণে রিকশা চালাতে কষ্ট হচ্ছে। ইনকাম না করলে খামু কী? ঠান্ডায় ভালো জ্যাকেটও নাই, বাধ্য হয়ে যা আছে তাই পরে বের হয়েছি।

প্রেমনগর চা বাগানের চা শ্রমিক জানান, কুয়াশা নেই। তবে কনকনে শীত। ভোরে প্রচণ্ড হিমশীতের মধ্যেই তারা চা বাগানে পাতা তুলতে এসে হাত-পা অবশ হয়ে আসছে। কিন্তু কী করব, জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত জেলার ৭টি উপজেলার ৩৭ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে, যা চাহিদার তুলনায় তা অপ্রতুল।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত