আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কৃষি মন্ত্রণালয়ে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না

কৃষি মন্ত্রণালয়ে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না

কৃষি মন্ত্রণালয়ে কোনো রকম দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ে ও মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাদের দুর্নীতিকে কোনো রকম প্রশ্রয় দেওয়া ও বরদাশত করা হবে না।

শুক্রবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতা করেছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

মন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করতে হবে। দেশের মানুষকে বেশি করে ফসল ফলাবার জন্য আরও উৎসাহ দিতে হবে। উৎসাহের মাধ্যমে পতিত জমি বা ফসলহীন জমিকে চাষের আওতায় আনতে হবে। আমরা কৃষকদের আরও কাছে যাব, উঠান বৈঠক করব। তাদের সমস্যা জেনে অগ্রাধিকার ঠিক করব, সমস্যা সমাধানে উদ্যোগ নেব।

তিনি বলেন, উৎপাদন বাড়ানোর জন্য আগাম পরিকল্পনা নিতে হবে। কারণ, খাদ্যপণ্যের মজুত না থাকলে, হঠাৎ করে বাজারে দাম বাড়লে, বাইরে থেকে কিনে দাম নিয়ন্ত্রণ করা যাবে না। তাই ঢাকায় ফিরে শিগগিরই মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বসে আলোচনা করে উৎপাদন বৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ করব।

মন্ত্রী বলেন, পৃথিবীর যেখানেই যাই মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। সম্প্রতি আমি কয়েকটা দেশ সফর করেছি। সবখানেই শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা শুনেছি। বাংলাদেশ যে আজকে বিশ্ব দরবারে সম্মানের জায়গায় উন্নীত হয়েছে, তার মূল কারিগর হলেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম নাজিব উল্লাহ। সংগঠনটির প্রেসিডেন্ট মো. ইমরান হোসেন বিশেষ অতিথির ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী আজম শিবলী স্বাগত বক্তব্য দেন।

অন্যদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরিন, যুগ্ম সচিব কেএম কামরুজ্জামান সেলিম, মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত