আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি মুক্তিযোদ্ধাদের জন্য: বিভাগীয় কমিশনার

আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি মুক্তিযোদ্ধাদের জন্য: বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, পূর্ব পাকিস্তান ছিল আয়ের মূল উৎস। আর পশ্চিম পাকিস্তানে আয়ের কোন উৎস ছিল না। তারা আমাদের অর্থ নিয়ে করাচি ইসলামাবাদে বড় বড় রাস্তা করেছে। আমাদের বাঙ্গালিদের আরমীতে চাকরী দেয়া হত না বেশি, নগণ্য কয়েক জনকে চাকরী দিত তারা। তারা আমাদের উপর তাদের উঁর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল জোর পূর্বকভাবে। আর সেই সময় তার প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে প্রতিবাদ গড়ে তোলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানীরা আমাদের দেশের মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে এবং আমাদের মা বোনদের উপর অনেক নির্যাতন চালিয়েছে। আমি চাই আমার সন্তান এবং আমাদের নতুন প্রজম্ম মুক্তিযুদ্ধের বিষয়ে জানুক কিভাবে আমাদের এই দেশকে স্বাধীন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সিলেট নগরীর নজরুল অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন সিলেট এর সহযোগিতায় নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, পাকিস্তানীরা সবকিছুতেই বৈষম্য গড়ে তোলে। যার ফলে আর তার প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে প্রতিরোধ গড়ে তোলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে বাঙ্গালীরা। আর মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন এবং মুক্তিযোদ্ধাদের অকুতোভয়ের ফলেই আজকে আমরা একটি স্বাধীন সার্বোভৌমত্ব একটি দেশ পেয়েছি।

সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনের মায়া ত্যাগ করে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আজকে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের সকল ধরনের অনুষ্ঠানে সর্বোচ্ছ সম্মান ও স্বীকৃতি দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে মুক্তিযোদ্ধাদের সকল ধরনের সহযোগিতা ও ভাতা প্রদান করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আজকে আমরা গর্বিত আমাদের শ্রেষ্ঠ সন্তানদের এত সম্মান দেয়ার জন্য। একজন মুক্তিযোদ্ধার মধ্যে যে দেশপ্রেম, যে ভালোবাসা ছিল তারা কখনো মৃত্যুকে ভয় করেনি। আমাদের আগামীর প্রজম্মদেরকে এই মুক্তিযুদ্ধের বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে, দেশের কথা জানাতে হবে, মুক্তিযুদ্ধের কথা জানাতে হবে। আমার পিতা একজন মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি গর্বিত। আমার পিতার শরীরে এখনো একটি বুলেট রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য একটি চেয়ার রাখা হবে তাদের জন্য সম্মান জানিয়ে এবং সিলেট সার্কিট হাউজের একটি কক্ষ সংরক্ষণ রাখতে চাই বীর মুক্তিযোদ্ধাদের জন্য। এছাড়াও সরকারি বেসরকারি সকল আবাস্থলে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্ছ মর্যাদা দেয়ার জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি। এসময় তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় ও মুক্তিযুদ্ধ কিভাবে যুদ্ধ করেন তাদের অভিজ্ঞতার কথা নিয়ে আলোচনা করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্তবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ভবোতষ রায় বর্মণ রানা, সিলেট সদর উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তাবায়নের প্রকল্প পরিচালক ড. মোঃ নূরুল আমিন।

জেলা কালচারাল অফিসার বরণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মো. মোবারক হোসেন এনডিসি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাহিম আহমদ। গীতা পাঠ করেন সৌনক দাস।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত