আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নগরীর সুপ্রাচীন রাজা জিসি স্কুলের হ য ব র ল অবস্থা দেখে মেয়রের ক্ষোভ

নগরীর সুপ্রাচীন রাজা জিসি স্কুলের হ য ব র ল অবস্থা দেখে মেয়রের ক্ষোভ

উন্নয়নের মহাসড়কে যখন হাঁটছে দেশ তখন পশ্চাদমুখী হয়ে আছে সিলেট নগরীর সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় (রাজা জিসি)। নেই অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, বিশৃঙ্খল পরিবেশ- বলতে গেলে পুরোটা হ য ব র ল অবস্থা!

এমন বাস্তবতায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ কিন্তু এখানের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার অবকাঠামো উন্নয়নে পিছিয়ে পড়া মেনে নেওয়া যায় না।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সমাপনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন ক্ষোভ প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আরো বলেন, সিলেট সিটি করপোরেশন থেকে অতীতে বঞ্চনার শিকার রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সকল কাজ দ্রুত গতিতে সম্পন্ন করবে বর্তমান সিটি কর্পোরেশন। বিদ্যালয়ের ড্রেন নির্মাণ ও সীমানা প্রাচীর ও মার্কেটের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং কম্পিউটার শিক্ষক গাওসিয়া চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সায়িদ মো. আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. কবির খান, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, ক্রীড়া শিক্ষক মুহাম্মদ মানিক খান,সিনিয়র শিক্ষক আব্দুল হালিম, অভিভাবক অশোক কুমার রায়।

এদিকে সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলার মোহাম্মদপুর প্রধান সড়ক প্রশস্তকরণ, আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, মোহাম্মদপুর জামেয়া আরাবিয়া মারকাজুল উলুম মাদ্রাসা সড়কের শুভ উদ্ধোধন ও চামেলীবাগ ২ নং সড়ক প্রশস্তকরণ, আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেছেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা ২টায় সিলেট সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এসময় মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিসিকের পুরনো ওয়ার্ডগুলোর পাশাপাশি আগামী পাঁচ বছরে নবগঠিত ১৫টি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে। নবগঠিত এসব ওয়ার্ডে নাগরিক সেবা নিশ্চিতে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে; এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। কাজ বাস্তবায়িত হলে সকল নাগরিক সিসিকের উন্নয়ন ভোগ করতে পারবেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর প্রতি আন্তরিক। এজন্য তিনি সিসিকের উন্নয়নে বিশাল অর্থ বরাদ্দ দিয়েছেন। আগামীতে আরও বরাদ্দ আসবে। এসব বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী অলিউর রহমান (সিআইপি), আফতাব মিয়া, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মুসফিক জায়গিদার, হেলাল আহমদ চৌধুরী, বিমান কান্তি দে, এখলাছ মিয়া, আসুক চেয়ারম্যান, আলেক মিয়া, শিহাব বক্স, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, দেবন্দ্র কুমার দাশ, আব্দুল গনি, এশো মিয়া, আসাদুল আলম, শেখ সাকিব, সৈয়দ রুমন, প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা সভাপতি রাফাত ইকবাল মাহাম্মদপুর, প্রত্যাশা সমাজ সংস্থা সাধারণ সম্পাদক নোমান আহমদ প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত