আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শাবিতে শিক্ষার্থীদের মারামারি

শাবিতে শিক্ষার্থীদের মারামারি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটছে। এতে রসায়ন বিভাগের ২ শিক্ষার্থী ও নৃবিজ্ঞানের ১ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে একাডেমিক ভবন বি’এর গ্রাউন্ডে নৃবিজ্ঞান বিভাগ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।

মারামারির ঘটনায় আহতরা হলেন, রসায়নের ২০২১-২২ সেশনের অনুরাগ শাহা অর্পণ ও আরাফাত। তারা দুজনেেই সিলেট নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, নৃবিজ্ঞানের ২০২০-২১ সেশনের শাফায়াত নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের আইয়ুব বলেন, বাস্কেটবল গ্রাউন্ডে খেলা শেষে আমাদের বিভাগের ২০২১-২২ সেশনের কয়েকজন জুনিয়র বি বিল্ডিংয়ের গ্রাউন্ডে ব্যাডমিন্টন কোর্ট প্রস্তুতের কাজ করছিল। কাজ শেষ করে তারা কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। এর মধ্যে নৃবিজ্ঞানের চার থেকে পাঁচজন এসে খেলা শুরু করে দেয়। এরপর রসায়ন বিভাগের জুনিয়ররা আসলে ‘প্রস্তুত করা কোর্টে খেলা নিয়ে কথা কাটাকাটি’ হয়। এর একপর্যায়ে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শফিক, শাফায়েত, আরিয়ান, সানি রসায়নের আরাফাত ও অর্পণকে মারধর করে। এতে একটি র‌্যাকেট ও চেয়ার ভেঙেছে; আরাফাত ও অর্পণের হাত, পা ও ‍মুখে আঘাত করা হয়েছে।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আরিয়ান বলেন, রসায়নে ২০২১-২২ সেশনের দুজন শাফায়াতকে প্রথমে মারধর করেছে। আমি রসায়নের কাউকে মারধর করিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। গণ্ডগোল দেখে পরে চলে এসেছি। এখন শাফায়েতকে উন্নত চিকিৎসা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুজন আহত হয়েছে। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। আমরা বি বিল্ডিংয়ে অবস্থান করছি। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত