আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দুই দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী শুরু

দুই দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী শুরু

আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (এসএইউপিএস)।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের নিচতলায় কেক কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানটিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়বস্তুর উপর মোট ৪৫টি আলোকচিত্র প্রদর্শিত হয়।

জমাকৃত ৩০০টিরও বেশি আলোকচিত্রের মাঝে বাছাইকৃত আলোকচিত্রগুলো প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। এ প্রদর্শনীতে ‘স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ নামক কর্ণারটি এক অনন্য মাত্রা যোগ করেছে। সেখানে প্যালেস্টাইন নাগরিকদের উপর ইসরায়েলি হামলার বিভিন্ন বর্বর ঘটনার চিত্র ফুটে উঠেছে।

আলোকচিত্র প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আলোকচিত্র শিল্পী শুভ্র পাল। ২৬শে জানুয়ারি বিকেলে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত হবে প্রদর্শনীটি।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঞা বলেন, “স্থিরচিত্র ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে দেয় ও অনেক সময় আলোকচিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা উঠে আসে, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। এমন প্রদর্শনী নতুন প্রজন্মের কাছে আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরবে।”

আয়োজনের দায়িত্বে থাকা সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. রাজিবুল ইসলাম বলেন, “ছবি হাজারো গল্প বলতে পারে। আমরা ছবি তোলার মাধ্যমে বিভিন্ন গল্প, স্মৃতি, বাঙালীর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। আমরা বিলুপ্ত হয়ে যাওয়া অনেক সংস্কৃতি আলোকচিত্রের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দিচ্ছি।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুদ আলম, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. শাহাব উদ্দিন, সিকৃবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সিকৃবি সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত